শনিবার, আগস্ট ১, ২০২৬
33.3 C
Dhaka

ব্যবসার জন্য ব্র্যান্ডিং গুরুত্বপূর্ণ : অশনির গ্রোভার

টেকভিশন২৪ ডেস্ক: পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্র্যান্ডিং এর মাধ্যমে আপনি আপনার সম্ভাব্য গ্রাহকদের প্রতি আগ্রহ বাড়াতে পারবেন। আপনি যখন একটি পণ্য বিক্রি করছেন তখন আপনাকে গ্রাহকদের জন্য আকর্ষণ তৈরি করতে হবে। তা না হলে আপনার ব্যবসা কখনো অগ্রসর হবে না।

শুক্রবার বেসিস সফটএক্সপো ২০২৩ এর দ্বিতীয় দিনে সারাদেশের তরুণ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত স্টার্টআপ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ‘ভারত পে’র প্রতিষ্ঠাতা অশনির গ্রোভার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘টেন মিনিট স্কুল’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা কয়েক হাজার তরুণ তরুণী অংশ নেন।

অশনির গ্রোভার বলেন, দিনশেষে আমরা সবাই টাকা দিয়ে সাফল্য পরিমাপ করি। এক্ষেত্রে আমি কোনো সমস্যা খুঁজে পাই না; যদিও, অনেক মানুষ এটাকে সমস্যা মনে করে। বিনিয়োগকারীরা তখনই আপনার কাছে আসবে যখন আপনি তাদের মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবেন। দিন শেষে তারা মুনাফা খুঁজবে। এটা স্পষ্ট যে যেকোনো ধরনের ব্যবসা শুরু করার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতে হবে। তাই অর্থটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।

অশনির আরও বলেন, আমাদের চারপাশের সমস্যা চিহ্নিত করতে হবে। তারপর সেই সমস্যা নিয়ে কাজ করতে হবে। সমস্যা সমাধান করে বাজারে তার চাহিদা তৈরি করতে হবে। এমনকি যদি আপনি আপনার বিনিয়োগ এবং প্রচেষ্টা থেকে কিছু না পান তবে ধৈর্যহারা হওয়া যাবে না। একদিন না একদিন এর সুফল আপনি পাবেন।

স্টার্টআপ কনফারেন্সের সমাপনী বক্তব্যে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ স্মার্টআপ উদ্যোক্তাদের বলেন, আপনারাই চ্যাম্পিয়ন, আপনারাই বাংলাদেশের সম্ভাবনা। ২০৪১ সাল নাগাদ আমরা যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে এগিয়ে যাচ্ছি, সেখানে আপনারাই মূল ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, স্টার্টআপ সাধারণভাবে একটি ব্যবসা। আর ব্যবসায়ের জন্য প্রয়োজন সাহস ও ক্ষুধা। তাই ব্যবসায় নেমে ব্যর্থ হওয়ার থেকে আগেই আপনার সেই ক্ষুধা ও সাহস আছে কিনা সেটি যাচাই করে নিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিডিজবস এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর বলেন, ব্যবসায় প্রথম দিন থেকেই লাভের চিন্তা করা যাবে না। এটা মুদি দোকান নয় যে প্রথম দিন থেকেই লাভ হবে। আমাদের তরুণরা প্রথম থেকেই অর্থ উপার্জনের স্বপ্ন দেখে। তবে অবাস্তব কোনো স্বপ্ন দেখা যাবে না, বাস্তব স্বপ্ন দেখতে হবে। সোসাইটিকে সার্ভ করার জন্য স্বপ্ন দেখতে হবে ও কাজ করতে হবে।

অনুষ্ঠানে ‘অ্যাঙ্করলেস বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা রাহাত আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তরুণ উদ্যোক্তারা কীভাবে ব্যবসার জন্য অর্থ সংগ্রহ করবে তিনি তা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন – স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, চালডালের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ওয়াসিম আলীম, ই-কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ রাহুল, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও আদনান ইমতিয়াজ হালিম, শেয়ারট্রিপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি