শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

সাংসদের জন্য দেশের প্রথম ডাটা প্ল্যাটফর্ম ‘আমার সংসদীয় এলাকা’ চালু

টেকভিশন ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদ এবং ইউএনডিপি বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের প্রথম মোবাইল ও ওয়েব ভিত্তিক ডাটা প্ল্যাটফর্ম ‘আমার সংসদীয় এলাকা ডাটা প্লাটফর্ম’ (My Constituency) এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ এর স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে উক্ত প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী এবং এশিয়া-প্যাসিফিক ফোকাল পয়েন্ট এর গ্লোবাল লিড চার্লস শোভেল। ইউএনডিপি-এর পলিসি স্পেশালিস্ট মোজাম্মেল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বের সমন্বয় করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং ডাটা প্লাটফর্মটি উপস্থাপন করেন এটুআই এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী। অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন সিআরআই এর পরিচালক রাদওয়ান মুজিব সিদ্দিক; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ; মন্ত্রিপরিষদ বিভাগের সম্মানিত সচিব কামাল হোসেন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর পরিচালক মোহাম্মদ তাইজুল ইসলাম।

এই অ্যাপ এর মাধ্যমে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার বিভিন্ন তথ্য গ্রহণ এখন আরো সহজ হবে। মূলত নাগরিক সেবাকে আরো সমৃদ্ধ করতেই এই প্ল্যটফর্ম এর যাত্রা। ইউএনডিপি বিশ্বের ৬০টিরও বেশি সংসদ এর সাথে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে সংসদ সদস্যগণ আন্তর্জাতিক পরিসরে সম্পর্ক স্থাপন, জলবায়ু, আইসিটি’সহ নীতিনির্ধারনী বিষয়ে জানতে পারেন। বাংলাদেশ সংসদ এর সাথে ইউএনডিপি ১৯৯৭ সাল থেকে কাজ করে যাচ্ছে। সংসদ সচিবালয়ের নিজেদের প্রাতিষ্ঠানিক অবস্থানকে আরো উন্নয়নের জন্য প্রয়োজন সঠিক ও নির্ভরযোগ্য তথ্য। আর এই তথ্যগুলোকে আরো সমৃদ্ধ ও সহজে প্রাপ্তির লক্ষ্যেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহায়তায় পরিচালিত অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এই অ্যাপটি তৈরি করে।

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, “জাতিসংঘ কর্তৃক বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি গঠন করা হয়েছে, যা ২০১৫ সালে গৃহীত হয় এবং ২০৩০ সাল এটি অর্জনের লক্ষ্যমাত্রা। একটি বিষয় অত্যন্ত লক্ষ্যনীয় যে, আজকে সমগ্র বিশ্বে বিশেষ করে জাতিসংঘে শুধুমাত্র যে কোন দেশের সরকারের সাথে কথা বলছে তাই নয়, তারা বিভিন্ন দেশের সংসদ এবং সংসদে নির্বাচিত জনপ্রিতিনিধিদের সাথেও যুক্ত হচ্ছে। অর্থাৎ আজকের এমপিরা ডেভলপমেন্ট এজেন্ডা নিয়ে অনেক বেশী সংযুক্ত।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি প্রথমবার সংসদ সদস্য হওয়ার পর ইউএনডিপি আয়োজিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের কথা স্মরণ করেন। তিনি বলেন, আমি সেই প্রোগ্রামে অংশ নিয়েছি তাই আমি জানি যে ইউএনডিপি কার্যক্রমটি কতটা কার্যকর। এই প্ল্যাটফর্মটি নাগরিকের প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করবে এবং সংসদ সদস্যদের সেই অনুযায়ী কাজ করতে সহায়তা করবে। তারা তাদের নির্বাচনী এলাকায় এসডিজি এবং সরকারের উন্নয়নের জন্য উভয় দৃষ্টিভঙ্গির সাথে তাদের কাজ সংযুক্ত করতে পারবে। তথ্য এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বাচনী এলাকার ডাটা বিশ্লেষণ করে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ ও সমৃদ্ধ বিকাশের পক্ষে ব্যাপকভাবে লাভবান হতে পারে। মাননীয় প্রতিমন্ত্রী বলেন, আমরা ডাটা নির্ভর একটি দেশ গড়ে তুলতে চাই।

সুদীপ্ত মুখার্জী তার বক্তব্যে বলেন, ইউএনডিপি সংসদ সদস্যদের নিয়ে কাজ করার বিশ্বের সবচেয়ে বড় মাধ্যম। বর্তমানে আমরা সংসদ সদস্যদের জন্য অ্যাপ ভিত্তিক সেবা নিয়ে কাজ করছি। সংসদ সদস্যদের যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ এসডিজি লক্ষ্যমাত্রায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সংসদ সদস্যদের এক্ষেত্রে আরো জোরালোভাবে কাজ করার সুযোগ রয়েছে। আর এর জন্য ডাটা বিশেষ প্রয়োজনীয়। কেননা সঠিক ডাটার মাধ্যমে প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি ভালোভাবে করা যায়।

চার্লস শোভেল বলেন, ইউএনডিপি সংসদ সদস্যদের সহায়তার জন্য একটি বড় প্রতিষ্ঠান। আমরা বুঝি যে, বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করছে। এদেশের মানুষেরাও এক্ষেত্রে আন্তরিক। তাই, আমাদের উচিত পরিবেশ, অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু, সমস্যা হল আমাদের পর্যাপ্ত ডাটা নেই। ফলে, আমাদের মধ্যস্থতাকারীর সহায়তা নিতে হয়। এটা খুবই কঠিন যে, এ মাধ্যমগুলোর মাধ্যমে সঠিক তথ্য-উপাত্ত খুঁজে পাওয়া। আর এ লক্ষ্যেই ইউএনডিপি, সংসদ সচিবালয় এবং এটুআই এ লক্ষ্যে সহায়তার জন্য কাজ করে। যেটা সংসদ সদস্যদের আপডেট ডাটা দিতে সহায়তা করবে এবং উন্নয়নে আরো বেশি সহায়তা করবে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বলেন, এসডিজি মূলত একটি বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা এবং এর বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদী বিষয়। আমরা আনন্দিত যে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এ সময়ের মধ্যেই ডাটা প্ল্যাটফর্মটি প্রস্তুত হয়েছে। আমার সংসদীয় এলাকায় ডাটা প্ল্যাটফর্মটির প্রধান উদ্দেশ্য সংসদীয় এলাকাতে উন্নত সেবা প্রদান, সমস্যা চিহ্নিতকরণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, এবং তা বাস্তবায়নে তথ্য ও উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে মাননীয় সংসদ সদস্যদের সহায়তা করা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি