বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
28.6 C
Dhaka

জানা গেল কবে আসবে অ্যাপলের ফোল্ডিং আইপ্যাড

টেকভিশন২৪ ডেস্কঃ অ্যাপল আগামী বছর ফোল্ডিং আইপ্যাড বাজারে আনতে যাচ্ছে। এ লক্ষ্য পূরণে চলতি বছরের শেষদিকে আইপ্যাড উৎপাদন গতি কমাবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ২০২৪ সালের মধ্যে ফোল্ডিং আইপ্যাড বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে আইফোন নির্মাতা প্রযুক্তি জায়ান্টটির। অ্যাপলের পণ্য বিশ্লেষক মিং-চিন কিউ তথ্যটি প্রকাশ করেছেন। খবর সিএনবিসি।

মিং-চিন কিউ এক টুইটে বলেন, ‘‌আমি আশা করি ২০২৪ সালের মধ্যে ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে যাচ্ছে। এ নতুন মডেল বাজারে বেশ আলোড়ন তুলবে।’ কিউয়ের তথ্যের সঙ্গে আরেক প্রযুক্তি বিশ্লেষক সংস্থা সিসিএস ইনসাইটের প্রতিবেদন সামঞ্জস্যপূর্ণ। বিশ্লেষক প্রতিষ্ঠানটি ২০২২ সালের অক্টোবরে জানিয়েছিল, অ্যাপল ফোল্ডেবল আইফোন চালু করার আগে ফোল্ডেবল আইপ্যাড উন্মোচন করবে।

এ প্রসঙ্গে সিসিএস ইনসাইটের গবেষণা প্রধান বেন উড ২০২২ সালে সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, এ মুহূর্তে অ্যাপল ফোল্ডেবল আইফোন উৎপাদন করবে বলে মনে হয় না। বরং প্রতিষ্ঠানটি ফোল্ডেবল আইপ্যাড উৎপাদন করে পরীক্ষা চালাতে পারে। এ বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ থেকে কোনো মন্তব্য জানা যায়নি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজের ডিসপ্লে নিয়ে এল হেলিও ৬৫

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ সময় ধরে চার্জের চিন্তা ছাড়া ফোন...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি