শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
26.9 C
Dhaka

২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা পেপালের

টেকভিশন২৪ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান পেপাল কয়েক সপ্তাহের মধ্যে দুই হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। বৈশ্বিক মূল্যস্ফীতি ও উচ্চ সুদহারের প্রভাব মোকাবেলায় প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে। কর্মী ছাঁটাইয়ের ঘোষণা সম্প্রতি প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইট ও সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। খবর টেকটাইমস।

পেপালের প্রেসিডেন্ট ও সিইও ড্যান শুলম্যান কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই এ পরিকল্পনা কার্যকর করা হবে। প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ছাঁটাই করা সহকর্মীদের প্রতি আমরা সর্বাধিক শ্রদ্ধা ও সহানুভূতিশীল আচরণ করব।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, পেপালের প্রায় দুই হাজার কর্মী ছাঁটাই করার সম্ভাবনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর ৭ শতাংশের সমান। অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কায় প্রযুক্তি জায়ান্টরা একের পর এক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। পেপালও এবার সে পথেই হাঁটছে।

কোম্পানিটির এ পদক্ষেপ বৈশ্বিক মূল্যস্ফীতি মোকাবেলার একটি প্রচেষ্টা মাত্র। কভিড মহামারী শুরুর পর পেপালের শেয়ার ও লেনদেন কমেছে। এজন্য প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাই ও বিভিন্ন অফিস বন্ধ করে প্রতিষ্ঠানের ব্যয় কমানোর চেষ্টা করেছে। এতে অবশ্য কিছুটা সুফল মিলেছে। এই পদক্ষেপের কারণে গত বছর পেপাল প্রায় ৯০ কোটি ডলার খরচ বাঁচাতে পেরেছে। কর্তৃপক্ষের প্রত্যাশা, চলতি বছর এর পরিমাণ ১৩০ কোটি ডলারে পৌঁছবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি