শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
28 C
Dhaka

ফেসবুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দ্রুত ফুরাচ্ছে ফোনের চার্জ

টেকভিশন২৪ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এমন অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন ফেসবুকের সাবেক ডেটা সাইন্টিস্ট জর্জ হেওয়ার্ড। ম্যানহাটন ফেডারেল আদালতে মামলার শুনানি চলাকালীন এ কথা জানান জর্জ।

ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জারের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ এসেছে। নেগেটিভ টেস্টিং ব্যবহার করে অ্যাপ ব্যবহারের সময় ব্যবহারকারীর ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেতে পারে।

এছাড়াও অ্যাপে কোনো ছবি কতটা দ্রুত লোড হচ্ছে তা পরীক্ষা করার সময় ব্যবহারকারীর ফোনের ডেটা শেষ করে দিতে পারে এই অ্যাপ।

হেওয়ার্ড বলেন, আমি ফেসবুককে জানিয়েছিলাম এটি মানুষের ক্ষতির কারণ হবে। তারা জানিয়েছে, কিছু মানুষের ক্ষতি অনেক বেশি মানুষের উপকারে সাহায্য করতে পারে।

উল্লেখ্য, নেগেটিভ টেস্টিংয়ে অংশ নিতে অস্বীকার করার কারণে ২০২২ সালের নভেম্বরে তাকে ছাঁটাই করেছিল ফেসবুকের মূল কোম্পানি মেটা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি