বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

বিশ্বের দ্রুততম প্রসেসর আনল ইন্টেল

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ বাজারে বিশ্বের দ্রুততম প্রসেসর নিয়ে এসেছে ইন্টেল। যার মডেল কোর আই৯-১৩৯০০কেএস। অন্যান্য প্রসেসর থেকে পাওয়ার ও টার্বো স্পিডের দিক থেকে নতুন এই প্রসেসর অধিক উন্নত। ৬.০ গিগাহার্টজ টার্বো ফ্রিকোয়েন্সি সমর্থন করায় এই প্রসেসর বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম ডেস্কটপ প্রসেসরের খেতাব পেয়েছে। মূলত ডেস্কটপে ভারী লোডিং কাজের জন্য এই নতুন প্রসেসর।

ইন্টেলের নতুন এই প্রসেসরে রয়েছে ৩৬ এমবি ইন্টেল স্মার্ট ক্যাশ এবং ২০টি পিসিএলই লেনসহ ২৪টি কোর রয়েছে। নতুন চিপের সিপিইউ ইন্টেলের থার্মাল ভেলোসিটি বুস্ট প্রযুক্তি ব্যবহার করে ওভারক্লকিং ছাড়াই সর্বাধিক ৬.০ গিগাহার্টজ টার্বো ফ্রিকোয়েন্সিতে ক্লক করতে পারবে। যার ফলে লেটেস্ট প্রসেসরটি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি আউট-অফ-দ্য-বক্স পারফরমেন্সে দেবে।

প্রসেসরের সিপিইউ স্পিড অনেকটা বেশি হওয়ায় অন্যান্য ডেস্কটপ চিপের তুলনায় বেশি বিদ্যুৎ খরচ হবে। ইন্টেলের কোর আই৯-১৩৯০০কে প্রসেসরের বেস পাওয়ার ছিল ১২৫ ওয়াট। যেখানে এই প্রসেসর ১৫০ ওয়াট পাওয়ার সাপোর্ট করে। আর সর্বাধিক টার্বো পাওয়ার ব্যবহার করা হলে, ডেস্কটপটি ২৫০ ওয়াটেরও বেশি বিদ্যুৎ ব্যবহার করবে।

সম্প্রতি এএমডি তাদের ফ্ল্যাগশিপ রাইজেন ৯ প্রসেসর ঘোষণা করে, যা ইন্টেলের নতুন প্রসেসর সিস্টেমের তুলনায় অনেক দুর্বল।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি