রবিবার, মে ৩১, ২০২৬
36 C
Dhaka

বাজারে এরগো স্ট্যান্ডসহ এলজি ডুয়েল আপ মনিটর

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশে এলজি মনিটরের একমাত্র অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো এলজি’র সর্বপ্রথম এরগো স্ট্যান্ড সহ ডুয়েল আপ মনিটর LG DualUp 28MQ780-B।

প্রায় যেকোনো সিঙ্গেল মনিটর দিয়েই প্রোগ্রামিং, এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন করা সম্ভব। কিন্তু বেশ কিছু কথা বিবেচনা করে প্রোগ্রামার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অনেকেই সেকেন্ড মনিটর ব্যবহার করে থাকেন। আবার কোন কোন মালটি-টাস্কার একবারে তিনটি বা চারটি মনিটরও ব্যবহার করে থাকেন।   

আর শুধু এই বিষয়ই নয়, লম্বা সময় ধরে কাজের সময় আরাম ও চোখের কথা বিবেচনাতে রেখেই LG DualUp 28MQ780-B মনিটরটি।

২৮-ইঞ্চি এর মনিটরটির ডিসপ্লে রেজোলিউশান SDQHD (2560 x 2880) । ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে ন্যানো আইপিএস প্রযুক্তি এবং ডিসপ্লেটির কালার গ্যামুত DCI-P3 98% With HDR10। তাই আপনি মনিটরটি ব্যবহারে পাবেন বেস্ট পসিবল ইমেজ কোয়ালিটি এবং একিউরেট কালারের অভিজ্ঞতা।

এলজি’র এই ইউনিক মনিটরটিতে একটি ইউএসবি-সি পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট, এবং দুইটি HDMI পোর্ট অর্থাৎ সর্বমোট ৪টি ইনপুট সিস্টেম রয়েছে। ইউএসবি-সি পোর্ট দিয়ে ইনপুট ছাড়াও পাচ্ছেন ৯০ ওয়াট পাওয়ার ডেলিভারি আউটপুট। যা ব্যবহার করে এক্সটারনাল ডিভাইস কিংবা ল্যাপটপ চার্জ দিতে পারবেন নিমিষেই।

মনিটরটিতে আরো আছে সঠিক আলোয় সঠিক ব্রাইটনেস দিতে Ambient Light Sensor।    

LG DualUp 28MQ780-B এর বেশ কয়েকটি ইউনিক ফিচার এর মধ্যে একটি হচ্ছে এর উচ্চ-মানের আর্টিকুলেটিং আর্ম। আর্মটি আপনাকে দিবে Horizontal কিংবা Vertical কিংবা যে কোন অ্যাঙ্গেলে সুবিধামত পজিশন করে ব্যবহার করার সুবিধা। আর্টিকুলেটিং আর্ম বা এরগো স্ট্যান্ড ব্যবহার করে 16:18 Aspect Ratio এর মনিটরটি ৯০ ডিগ্রি ঘুরিয়ে 18:16 অরিয়েন্টেশনে নেয়া যায়। আপনি মনিটরটিকে উপরে এবং নীচে, বাম এবং ডানে বা ভিতরে এবং বাইরে সরাতে পারবেন। তাছাড়াও ২৫ ডিগ্রী গতির সাথে এটিকে সামনে বা পিছনে কাত করতে পারবেন।

মনিটরটির আরো দুইটি ইউনিক ফিচার হচ্ছে Picture-by-Picture (PBP) ফিচার এবং Built-in Keyboard, Video Monitor and Mouse (KVM) ফিচার।

পিবিপি ফিচার আপনাকে দিবে একই সাথে দুইটি সোর্স থেকে আউটপুট দেয়ার সক্ষমতা। অর্থাৎ দুইটি ভিন্ন কম্পিউটার এর কন্টেন্ট দেখতে পারবেন এক স্ক্রিনে।

কেভিএম ফিচার আপনাকে দিবে দুইটি কম্পিউটার সিস্টেম একটিমাত্র কীবোর্ড এবং মাউস দিয়ে পরিচালনা করার সুবিধা। 

দারুণ সব ফিচার সম্পন্ন এই ইউনিক মনিটরটি কিনতে আজই যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে অথবা ভিজিট করুন অনুমোদিত যে কোন ডিলার হাউজে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি