রবিবার, মে ৩১, ২০২৬
36 C
Dhaka

টিএমজিবির প্রথম বার্ষিক পারিবারিক মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩.০১.২০২২) শুক্রবার রাজধানীর অদূরে পূর্বাচলের লা রিভারিয়া রিসোর্টে এই আয়োজন করেছিল সংগঠনটি। টিএমজিবি পিকনিক-২০২২ নামের ওই আয়োজনে সংগঠনটির সদস্যসদস্যদের পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্যদিয়ে আনন্দময় সময় কাটান অংশগ্রহণকারীরা।

আয়োজনে ছিল ছোটদের জন্য গোলপোস্টে বল মেরে গোল দেওয়ার প্রতিযোগিতা ‘কে হতে চায় মেসি’পারিবারের নারী সদস্যদের জন্য পিলো পাসহাঁড়িভাঙাছেলেদের জন্য ক্রিকেট ও শাড়ি পরা প্রতিযোগিতা।

পৃষ্ঠপোষক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বক্তব্য ও শুভকামনার পর তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান টিএমজিবির ট্রাস্টি ও ইসি সদস্যরা। 

অনুষ্ঠানে ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল হাসপাতালের পক্ষ থেকে টিএমজিবি সদস্যদের জন্য বিশেষ লাইফ হেলথ কার্ড দেওয়া হয়। ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আনোয়ার ফরাজি ইমন সিআইপি বলেনবছরে একবার ফুল বডি চেকআপে টিএমজিবির সদস্য ও পরিবারের সদস্যরা পাবেন ৫০ শতাংশ ছাড়। আর প্রতিবার যেকোনো ধরনের স্বাস্থ্যসেবায় পাবেন অগ্রাধিকারভিত্তিতে ৩০ শতাংশ ছাড়।

আইএসপিএবি মহাসচিব ও কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁইয়া অনুষ্ঠানে ঘোষণা দেনতার প্রতিষ্ঠান কেএস নেটওয়ার্ক লিমিটেড থেকে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে টিএমজিবি সদস্যরা পাবেন ৫০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা।

পিকনিকের আরেক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গো বাংলার পক্ষ থেকে ঘোষণা করা হয় টিএমজিবির সদস্যদের জন্য বিশেষ ছাড় সুবিধা। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনের সমাপ্তি হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র-এর মাধ্যমে।

টিএমজিবির প্রচার সম্পাদক ও পিকনিক কমিটির আহ্বায়ক গোলাম দাস্তগীর তৌহিদ বলেন, ‘আমরা সবসময় সদস্য ও তাদের পরিবারের জন্য ভিন্ন কিছু আয়োজন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় বার্ষিক এই পারিবারিক মিলনমেলার আয়োজন। সামনের দিনে সদস্য ও তার পরিবারের জন্য আরও নতুন কিছু করার চেষ্টা থাকবে।’ 

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন তার বক্তব্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান। সামনের দিনগুলোতে টিএমজিবির বিভিন্ন আয়োজনে এসব প্রতিষ্ঠানগুলো সংগঠনটির সঙ্গে থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

টিএমজিবি সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ বলেন, ‘এটি টিএমজিবির প্রথম পিকনিক আয়োজন। পরিবার নিয়েস্বজনদের সঙ্গে একটা দিন কাটানোর উপলক্ষ্য ছিল এটা। এমন আয়োজনে এগিয়ে আসায় স্পন্সর প্রতিষ্ঠানগুলোকেও ধন্যবাদ।’

টিএমজিবি পিকনিক ২০২২ আয়োজন পৃষ্ঠপোষক হিসাবে ছিল ভিভো বাংলাদেশস্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড বাংলাদেশদোহাটেক নিউ মিডিয়াফুডপান্ডা বাংলাদেশহুয়ায়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডডেল টেকনোলজিস বাংলাদেশট্রানসান বাংলাদেশ লিমিটেডআইএসপিএবিস্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডঅপো বাংলাদেশআমার পেসিনেসিস আইটি লিমিটেডশাওমি বাংলাদেশরিভ সিস্টেমস লিমিটেডজেনেক্স ইনফোসিস লিমিটেডস্কাই টেক সল্যুশনসবাক্কো, দ্যা কাউ কোম্পানিড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, স্টারটেকসিম্ফনিড্রিম ৭১, কোলোসিটিবেসিসআম্বার আইটিউই হাটবাজারস্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডসহজগ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডমাস্টহেড পিআরওয়ালটন কম্পিউটারফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টালআমরা নেটওয়ার্কইজি মেডিক হেলথ কেয়াররাইজ আপ ল্যাবসস্পেকট্রাম অ্যান্ড ইঞ্জিনিয়ারিংরিয়েলমিগো বাংলাপ্রিয়শপ, অ্যাকটিভ এভিএভিপ্রোসান্ড সেন্স।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি