শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
25.8 C
Dhaka

আসুসের নতুন ল্যাপটপে যা প্রথম

টেকভিশন২৪ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)। প্রযুক্তির বিশ্বমঞ্চে নিজেদের নতুন ল্যাপটপ উন্মোচন করল আসুস। যার মডেল আসুস ভিভোবুক প্রো ১৬এক্স থ্রিডি ওএলইডি। এই ল্যাপটপের মাধ্যমে ব্যবহারকারী থ্রিডি গ্লাস ছাড়াই থ্রিডি কনটেন্ট দেখতে এবং তার ওপর কাজ করতে পারবে। আসুস প্রথমবার ল্যাপটপে ওএলইডি স্ক্রিন প্রযুক্তি ব্যবহার করেছে।

নতুন ল্যাপটপে থাকছে ১৬ ইঞ্চি ওলেড ডিসপ্লে, যার রেজুলেশন ৩২০০ বাই ২০০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। তাছাড়া এই ল্যাপটপের ওপরের অংশে রয়েছে অপটিক্যাল রেজিনের লেয়ার। থাকছে লেন্টিকুলার লেন্স লেয়ার, যা আই ট্র্যাকিং ক্যামেরার মাধ্যমে রিয়েল টাইম ইমেজ রেন্ডার করবে এবং ফিজিক্যাল মুভমেন্ট নিয়ন্ত্রণ সম্ভব।

এছাড়াও ল্যাপটপের স্ক্রিনের গ্লাসের ফ্রন্ট লেয়ারের ওপর রয়েছে টুডি /থ্রিডি লিকুইড ক্রিস্টাল সুইচিং লেয়ার এবং অ্যান্টি রিফ্লেক্টিং কাটিং। যার মাধ্যমে সহজেই কনটেন্ট টুডি থেকে থ্রিডি এবং থ্রিডি থেকে টুডি মোডে পরিবর্তন করা সম্ভব।

ল্যাপটপটি ইন্টেল কোর আই ৯ প্রসেসর দ্বারা চালিত। এনভিডিয়া আডা আরটিএক্স ৪০সিরিজ জিপিও এবং স্টুডিও ড্রাইভার যুক্ত রয়েছে এর গ্রাফিক্সে। ৬০ জিবি ডিডিআর৫ ৪৮০০ র‍্যাম এবং টু টিবি পিসিআই জেন ৪ এসএসডি স্টোরেজ থাকছে।

ল্যাপটপটিতে ফিজিক্যাল শাটারসহ ফুল এইচডি আইআর ওয়েবক্যাম রয়েছে। ব্ল্যাক এবং সিলভার কালারে বাজারে আসবে বলে জানা গেলেও এর দাম জানা সম্ভব হয়নি। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি