শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
31 C
Dhaka

বিপিএল ম্যাচ বিনামূল্যে দেখুন সরাসরি দারাজ অ্যাপে

বাংলাদেশে দারাজ ব্যবহারকারীরা এখন বিনামূল্যে দারাজ অ্যাপের মাধ্যমে বিপিএল ক্রিকেট উৎসবের মৌসুম উপভোগ করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্কঃ এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল’২৩) টি২০ ম্যাচগুলো কেবলমাত্র দারাজ অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশনে সরাসরি দেখা যাবে। আগ্রহী যে কেউ এখন দারাজ অ্যাপে বিনামূল্যে দেশের যেকোনো স্থান থেকে সহজেই বিপিএল ম্যাচগুলো অ্যাক্সেস এবং উপভোগ করতে পারবেন। বিপিএল ম্যাচের লাইভ-স্ট্রিমিংয়ের পাশাপাশি, দারাজ গ্রাহকরা তাদের ক্রয়ের উপর পুরো বিপিএল মৌসুমে আকর্ষণীয় ডিল এবং ছাড় উপভোগ করতে পারবেন।

বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা যেন সহজেই বিপিএল ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারেন সেই উদ্দেশ্যে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ, বিপিএলের সম্প্রচার স্বত্ত্ব অধিগ্রহণ করেছে। এর আগে, ৬ই ডিসেম্বর, ২০২২ তারিখে দ্য ওয়েস্টিন ঢাকায় এই চুক্তি সাক্ষরিত হয় যেখানে দারাজ সহ বিসিবি, সিইএমএস গ্লোবাল এবং ডব্লিউএসটি কনসোর্টিয়ামের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দারাজ বাংলাদেশ ক্রমাগত বিভিন্ন অনন্য উদ্যোগের বিকাশ অব্যাহত রেখেছে। দারাজ অ্যাপে বিনামূল্যে সরাসরি বিপিএল ম্যাচ দেখার সুবিধাটি হল ক্রিকেট প্রেমী জাতির জন্য দারাজের আরেকটি অনন্য উদ্যোগ। 

৬ জানুয়ারী ২০২৩ থেকে শুরু হওয়া বিপিএল-এর নবম সংস্করণ ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ পর্যন্ত চলবে যেখানে সাতটি দল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটি শহরে খেলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি