বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

বাক্কোর ১১তম বার্ষিক সাধারণ সভা ও বনভোজন ২০২২ অনুষ্ঠিত

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ  বাংলাদেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের কেন্দ্রীয় ও একক বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর ‘১১তম বার্ষিক সাধারণ সভা ও বনভোজন’ গত ১৭ ডিসেম্বর, ২০২২ তারিখে গাজীপুরের কাল্‌ব রিসোর্টে অনুষ্ঠিত হয়। বাক্কো সভাপতি জনাব ওয়াহিদ শরীফের সভাপতিত্বে বাক্কো কার্যনির্বাহী কমিটির সদস্যসহ প্রায় ১১৫টি সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সভায় অংশ নেন ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ১১তম বার্ষিক সাধারণ সভার। এরপর বাক্কো সাধারণ সম্পাদক জনাব তৌহিদ হোসেন বিগত ১০ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, চলতি বছরে বাক্কোর সকল কার্যক্রম, অগ্রগতির প্রতিবেদন, বিপিও শিল্পের উন্নয়নের নিমিত্তে বাক্কোর ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত সম্ভাব্য কার্যক্রম এবং অর্থ সম্পাদক জনাব আমিনুল হক ২০২১-২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সকল সদস্যদের সম্মুখে উপস্থাপন করলে তা অনুমোদিত বলে গৃহীত হয়। ১০ম বার্ষিক সাধারন সভায় গৃহীত সিদ্ধান্তের সফল বাস্তবায়ন এবং বিপিও শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাক্কোকে ধন্যবাদ জানায় সদস্য প্রতিষ্ঠানগুলো। একইসাথে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার সঙ্গে সঙ্গে সরকারের “স্মার্ট বাংলাদেশ ২০৪১” বাস্তবায়নে বাক্কোর ভবিষ্যৎ করণীয় বিষয়েও মতামত জানান।

সভায় বাক্কো সভাপতি জনাব ওয়াহিদ শরীফ বাক্কো উপ-কমিটিগুলোকে আরও বেশি সক্রিয় হওয়ার তাগিদ দেন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, রেমিট্যান্স বৃদ্ধির মাধ্যমে বিপিও শিল্পের সার্বিক উন্নয়নে বাক্কোর অগ্রগামী ভূমিকা পালন অব্যাহতকরণে সমস্ত সদস্যদের সহযোগিতা কামনা করেন।  

সভা শেষে গোটা কাল্‌ব রিসোর্ট বাক্কো পরিবারের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। বাক্কো কার্যনির্বাহী কমিটি, সচিবালয়, উপ-কমিটি, সদস্য প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি ও সবার পরিবারবর্গের অংশগ্রহণে বনভোজন অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে পরিপূর্ণ বনভোজনের পরিসমাপ্তি ঘটে বিকেলের “পুরস্কার বিতরণী” অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব এনএম জিয়াউল আলম পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জনাব বিকর্ণ কুমার ঘোষ এবং স্টার্ট আপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব সামি আহমেদ। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের নেতৃবৃন্দ এবং এ শিল্পসংশ্লিষ্ট সাংবাদিকদের যোগদানে গোটা বনভোজন উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।  

পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মঞ্চে বাক্কো ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে ‘আইএসও ৯০০১:২০১৫’ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) সনদ গ্রহণ করে।   

অনুষ্ঠানটিতে প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে ডিজিকন টেকনোলজিস লিমিটেড, টাইমস এএসএল কল সেন্টার লিমিটেড, ফিফোটেক, স্কাই টেক সলিউশানস, দ্য কাউ কোম্পানি লিমিটেড, ইগনাইট টেক সলিউশনস, নেক্সট ভেঞ্চারস, সিনার্জি সলিউশনস, জেনেক্স ইনফোসিস লিমিটেড, ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেড, মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড; গোল্ড ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে ডব্লিউপি ডেভেলপার, জে এ এন অ্যাসোসিয়েটস, কেএমএ তাহের ফটোগ্রাফি এবং সিলভার ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে বিজনেস গ্লোবালাইজার, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, ইম্পেল সার্ভিস এন্ড সলিউশনস লিমিটেড, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড, মাই আউটসোর্সিং লিমিটেড, মোটর সেবা লিমিটেড, ডিটেমপেট লিমিটেড, নোবেল আইটি সলিউশন লিমিটেড ও এডিএন টেলিকম পৃষ্ঠপোষকতা করে। ধন্যবাদ স্মারক প্রদানের মাধ্যমে বাক্কো সাধারণ সম্পাদক জনাব তৌহিদ হোসেন সকল স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের ইতি টানেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি