সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
35 C
Dhaka

চমকপ্রদ এফ সেভেন্টিন প্রো-র ফার্স্ট সেল শুরু করলো অপো

টেকভিশন ডেস্ক: অপো ১৭ সেপ্টেম্বর, ২০২০ তারিখে তাদের এফ সিরিজের নতুন স্মার্টফোন – অপো এফ সেভেন্টিন প্রো-র ফার্স্ট সেল শুরু করেছে। মাত্র ২৭,৯৯০ টাকা মূল্যের এফ সেভেন্টিন প্রো অপোর এফ সিরিজের সবচেয়ে দৃষ্টিনন্দন ফোনটি ম্যাজিক ব্লু এবং ম্যাট ব্ল্যাক এ দুটি নজরকাড়া রঙে পাওয়া যাচ্ছে। ফোনের সাথে প্রত্যেক প্রি-অর্ডারকারী উপহার হিসেবে পাচ্ছেন একটি করে ব্যাকপ্যাক।

এছাড়া লটারির মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারবেন ৪০ ইঞ্চি স্মার্ট টিভি, স্ট্যান্ড ফ্যান এবং গিফট বক্স।
অপো এফ সেভেন্টিন প্রো গত ৯ সেপ্টেম্বর, ২০২০ লঞ্চ করা হয় এবং একই দিনে প্রি-বুকিং শুরু হয়। সাম্প্রতিক সব ফিচারের সাথে শক্তিশালী প্রোসেসিং এর সমন্বয়ে এ স্মার্টফোন ইতোমধ্যেই স্মার্টফোন জগতে বেশ হাইপ তৈরি করেছে এবং প্রি-অর্ডারে ইতিবাচক সাড়া পেয়েছে। প্রি-অর্ডারকারী প্রতিটি গ্রাহক পাবেন একটি আকর্ষণীয় ব্যাকপ্যাক। পাশাপাশি একটি লটারিতে একজন ভাগ্যবান বিজয়ী একটি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি, দুইজন বিজয়ী স্ট্যান্ড ফ্যান এবং ২০ জন গ্রাহক পাবেন আকর্ষণীয় গিফট বক্স।

এ ইভেন্টে অপো বাংলাদেশের পিআর ও মার্কেটিং ম্যানেজার ইফতেখার সানি বলেন, “ভক্তদের দৈনন্দিন চাহিদা পূরণে অপো বরাবরই চমৎকার সব স্মার্টফোন নিয়ে আসছে। আমরা সবসময় আমাদের পণ্যের মাধ্যমে তাদের চাহিদার ওপর জোর দেই এবং আমাদের পথচলার সঙ্গী হয়ে থাকায় তাদের ধন্যবাদ জানাতে এই লটারির আয়োজন।”

অনন্য পার্ফরম্যান্সের জন্যে অপো এফ সেভেন্টিন প্রো-তে আছে ৮ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট ইউএফএস ২.১ ইন্টারনাল স্টোরেজ। চমৎকার এই স্মার্টফোনটি অপো স্টোর, পরিচিত সব স্মার্টফোনের দোকান ছাড়াও অনলাইনে ক্রয়ের জন্যেও পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি