শনিবার, জুন ২০, ২০২৬
28.5 C
Dhaka

ফিফা ফাইনাল দেখতে ‘ফুটবল ফ্যান ফেস্ট’ আয়োজন করেছে স্যামসাং

গ্যালাক্সি গোল চ্যালেঞ্জে থাকছে ফ্রি টিকিট জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্কঃ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দেশব্যাপী ফুটবলের উন্মাদনা বাড়াতে প্লাটিনাম স্পন্সর হিসেবে স্যামসাং একটি জমকালো ‘ফুটবল ফ্যান ফেস্ট’ আয়োজন করেছে। ফুটবল ফেস্টটি আগামী ১৮ ডিসেম্বর (বিশ্বকাপ ফাইনালের দিন) মোহাম্মদপুর ফিজিক্যাল ইনস্টিটিউট ফিল্ড এ অনুষ্ঠিত হবে। এ আয়োজনটি ফুটবলপ্রেমীদের বড় স্ক্রিনে একসাথে খেলা উপভোগের সুযোগ তৈরি করেছে। ফ্যানদের জন্য এ উৎসবটিকে আরো উপভোগ্য করতে গ্যালাক্সি গোল চ্যালেঞ্জের প্রতিদিনের শীর্ষ পাঁচ জন বিজয়ী বিনামূল্যে এ উৎসবে প্রবেশের টিকিট পাবেন।  

এখানেই শেষ নয়! এ জমকালো উৎসবটিকে আরো জমিয়ে তুলতে থাকছে কনসার্টের আয়োজন; যেখানে অর্থহীন, নেমেসিস, বে অব বেঙ্গলসহ আরো অনেক ব্যান্ড গান পরিবেশন করবে। ফুটবলার জামাল ভূঁইয়া ক্রীড়াপ্রেমীদের জন্য এ উৎসবে উপস্থিত থাকবেন। এছাড়াও, দর্শকরা তাদের পছন্দের কিছু ক্রীড়া ব্যক্তিত্বের সাথে দেখা করার সুযোগ পাবেন। স্যামসাং ফুটবলের উত্তেজনাকে বাড়িয়ে তুলতে এ ব্যতিক্রমী উৎসবের টিকিট বিনামূল্যে প্রদান করবে। “গ্যালাক্সি গোল চ্যালেঞ্জ” এ প্রতিদিনের শীর্ষ পাঁচ জন স্কোরার ফ্রি টিকেট পেতে পারবেন। ফ্রি টিকেট পেতে অংশগ্রহণকারীদের তাদের স্কোর ফ্যান ফেস্ট এর ফেইসবুক গ্রুপ এ শেয়ার করতে হবে (www.facebook.com/tripletimebd)।

উপরন্তু, স্যামসাং মোবাইল ফোন ব্যবহারকারীরা তাদের ফোন দেখিয়ে লাইনে না দাঁড়িয়েই ঢুকে যেতে পারবেন!

উল্লেখ্য, ‘গ্যালাক্সি গোল চ্যালেঞ্জ’ নামে একটি ফ্যান কনটেস্টের আয়োজন করে স্যামসাং। এ আয়োজনে অংশগ্রহণকারীরা যত বেশি সংখ্যক গোল করবে তাদের জন্য সপ্তাহ শেষে থাকবে আকর্ষণীয় পুরস্কার। অংশগ্রহণকারীদের ফোনের ক্যামেরা দিয়ে একটি বৃত্ত খুঁজে বের করার জন্য স্ক্রিনে ফুটবল ট্যাপ করে ধরে রাখতে হবে লক্ষ্য একটাই, ‘গোল’ দেয়া। সবচেয়ে ভালো সার্কেল বা বৃত্ত আকার ভিত্তিতে পয়েন্ট দেয়া হবে। পাশাপাশি, জয় নিশ্চিত করার জন্য সবচেয়ে কম চেষ্টা করে কম সময়ে সবচেয়ে ভালো বৃত্ত আঁকতে হবে।

এ প্রসঙ্গে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “উপভোগ্য উপায়ে সবাই মিলে একসাথে বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ দেখার জন্য ফুটবলপ্রেমীদের জন্য এ ফুটবল ফ্যান ফেস্টটি অসাধারণ এক সুযোগ। গোল চ্যালেঞ্জ ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে এ উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে স্যামসাং, যা ফ্যানদের স্মার্টফোনেই মাঠের উত্তেজনার আবহ পেতে সাহায্য করবে।”  

এই সপ্তাহের জনপ্রিয়

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

সর্বশেষ

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি