শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
27.6 C
Dhaka

বাংলালিংকের আয়োজনে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফাইনাল

টেকভিশন২৪ ডেস্কঃ কাতারে চলমান ফিফা বিশ্বকাপ এর ২২তম আসরের জ্বরে কাপছে পুরো বিশ্ব।  বাংলাদেশও এর থেকে পিছিয়ে নেই, পাড়া-মহল্লায় হৈ-চৈ চলছে। দর্শকদের জন্য এবারের আসরের কোয়ার্টার ফাইনাল থেকেই সবগুলো ম্যাচ বড় পর্দায় সরাসরি দেখার ব্যবস্থা করেছে বাংলালিংক। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে এই আয়োজন করলেও ফাইনালকে ঘিরে থাকছে তাদের অন্যরকম আয়োজন। বাংলালিংক এর আয়োজনে সরাসরি ম্যাচ দেখার পাশাপাশি দর্শক পাবে একটি উৎসবমুখর পরিবেশে কনসার্ট উপভোগের সুযোগ। ১৮ ডিসেম্বর আসন্ন ফাইনাল খেলা দর্শক উপভোগ করতে পারবে বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে। 

ফাইনাল খেলার দিন কনসার্টে দর্শক মাতাবেন দেশের জনপ্রিয় ৬ টি ব্যান্ড; ওয়ারফেজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমেসিস, এভোয়েড রাফা, ক্যালিপ্সো। আইসিসিবি এক্সপো জোনের গেইট ওপেন হবে দুপুর ২টায়। অনুষ্ঠানের টিকেট প্রাইস ৩০০ টাকা; কিন্তু বাংলালিংক ব্যবহারকারীদের জন্য ৫০% ডিসকাউন্টে টিকেট প্রাইস হবে ১৫০ টাকা। বাংলালিংক ফুটবল কার্নিভাল ইভেন্টের টিকেট পাওয়া যাবে গেট সেট রক-এ। পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে বিকাশ। অনুষ্ঠানটির ব্রডকাস্টিং পার্টনার হিসেবে কাজ করছে টি-স্পোর্টস। এছাড়াও অনুষ্ঠানে সংযুক্ত রয়েছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফোরাম কমিউনিটি।

নাটকীয় একটি সময় পার করছে ফুটবল প্রেমীরা। ব্রাজিল, জার্মানী, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ডের বিদায় এর পর সেমিফাইনালিস্ট হিসেবে এখন মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া; ফ্রান্স-মরক্কো। ১৮ই ডিসেম্বর বিজয়ীদল হিসেবে কাপ হাতে উঠতে যাচ্ছে এই ৪ দলের একজনের। বাংলালিংক এর এই আয়োজন যেন ফিফা বিশ্বকাপ উন্মাদনায় ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছে।

দেশের ফাস্টেস্ট ৪জি প্রদানকারী প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দর্শকদের জন্য বিনামূল্যে টফি অ্যাপ এর মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২২ উপভোগের সুযোগ করে দিয়েছে। যা সবার কাছেই সমাদৃত হয়েছে। ২৫ মিলিয়নেরও বেশি দর্শক ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ রাউন্ড অব সিক্সটিন টফিতে দেখেছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশে মেগা স্পোর্টস ইভেন্টের লাইভ স্ট্রিমিং একমাত্র ডিজিটাল বিনোদন অ্যাপ।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি