বুধবার, জুলাই ২৯, ২০২৬
27.8 C
Dhaka

একপেতে নতুন পেমেন্ট চ্যানেল যুক্ত করতে আরও ৮ আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এটুআই

টেকভিশন২৪ ডেস্কঃ দেশের সকল পরিষেবা বিল, শিক্ষা সংক্রান্ত ফি ও অন্যান্য সকল ধরনের সরকারি সেবার ফি/বিল প্রদানের পদ্ধতি সহজ ও সমন্বিতকরণে চালু হওয়া সমন্বিত পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’তে বিভিন্ন ধরনের নতুন পেমেন্ট চ্যানেল যুক্ত করতে নতুন ৮টি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এটুআই।

এলক্ষ্যে মঙ্গলবার আগারগাঁও এর আইসিটি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, ‍ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, যমুনা ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা (সিআইটিও) এ.কে.এম. আতিকুর রহমান, আল আরাফাহ ইসলামী ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং সিআইটিও সৈয়দ মাসুদুল বারী, মেঘনা ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং প্রধান তথ্য কর্মকর্তা শ্যামল বড়ান দাস, ওয়ান ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক সৈয়দ ফরহাদ আলম, ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড (ট্যাপ) এর ভাইস প্রেসিডেন্ট জনাব শাহজালাল উদ্দীন এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) এর চীফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় নতুন যুক্ত হওয়া ৮টি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সকল ধরনের পেমেন্ট চ্যানেল (ইন্টারনেট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, মোবাইলে আর্থিক সেবা (এমএফএস), এজেন্ট/রিটেইলার মার্চেন্ট ও ডিজিটাল ওয়ালেট) একপে প্ল্যাটফর্মে যুক্ত হবে, এর ফলে সাধারণ জনগণ পছন্দমত যেকোনো পেমেন্ট চ্যানেলের মাধ্যেমে ফি/বিল প্রদান করতে পারবেন। এসব পেমেন্ট কার্যক্রম এর মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ও জনবান্ধব সেবা প্রান্তিক পর্যায়ে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, পরিষেবা বিল, শিক্ষা সংক্রান্ত ফি ও অন্যান্য সকল ধরনের সরকারি সেবার ফি/বিল প্রদানের পদ্ধতি সহজ ও সমন্বিতকরণের লক্ষ্যে ২০১৯ সালে ডিজিটাল পেমেন্ট সিস্টেম ‘একপে’ প্ল্যাটফর্ম চালু করা হয়। পেমেন্ট গেটওয়েতে বিদ্যমান সমস্যা সমাধান করে একটি ইকোসিস্টেম তৈরির মাধ্যমে দেশের আর্থিক সেবা কার্যক্রমে ত্বরান্বিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আলাদা আলাদা পেমেন্ট সিস্টেম না করে একটি সহজ ও সমন্বিত পদ্ধতির মাধ্যমে দেশে প্রয়োজনীয় সেবার বিল ও ফি প্রদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল খাতের অন্তর্ভূক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হবে। ভবিষ্যতে ‘একপে’ এর বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে তৃণমূলের সুবিধাবঞ্চিত মানুষ খুব সহজে সকল ধরনের আর্থিক সেবা নিতে পারবেন।

উল্লেখ্য, এর আগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা সহজতর করতে ২৪টি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে এটুআই। এর মাধ্যমে দেশের সব পরিষেবা বিল ও অন্য সব ধরনের ফি প্রদানকে সহজ ও সমন্বিত করে জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দিচ্ছে ‘একপে’ প্ল্যাটফর্ম। যেখানে জনগণ যেকোনো পেমেন্ট পদ্ধতি (এমএফএস, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট/প্রিপেইড কার্ড, ব্যাংক শাখা ইত্যাদি) ব্যবহার করে পরিষেবা, শিক্ষা, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ভূমি সেবা সংক্রান্ত সেবার বিল/ফি প্রদান করতে পারছে। এতে পেমেন্ট সংক্রান্ত সেবা গ্রহণে তুলনামূলকভাবে নাগরিকদের সময়, খরচ ও ভোগান্তি কমেছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এটুআই এবং আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি