শনিবার, জুলাই ১৮, ২০২৬
31.4 C
Dhaka

এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

টেকভিশন২৪ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবং মেটার পর এবার কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা অ্যামাজনে। প্রতিষ্ঠানটির ১০ হাজার কর্মী কাজ হারাতে পারেন। চলতি সপ্তাহ থেকেই ছাঁটাই শুরু করতে পারে বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান। অ্যামাজন কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যর বরাতে মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে সারা বিশ্ব থেকে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে অ্যামাজন। বিশ্ব অর্থনৈতিক মন্দাই এর প্রধান কারণ। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এটাই হতে যাচ্ছে অ্যামাজনের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই। যা মোট কর্মী সংখ্যার তিন শতাংশ। বর্তমানে সারাবিশ্বে তাদের ১৬ লাখ কর্মী রয়েছে।

জানা গেছে, সংস্থাটির হিউম্যান রিসোর্স, ডিভাইস ইউনিট এবং রিটেল ডিভিশন থেকে কর্মী ছাঁটাই করা হবে।
করোনাকালীর সময়ে অ্যামাজনের মতো অনলাইন সংস্থাগুলোর দিকে ঝুঁকেছিল সাধারণ মানুষ। ফলে তাদের ব্যবসা বৃদ্ধি পেতে থাকে।

বর্তমানে মানুষ অফলাইনে কেনাকাটায় ফিরে যাচ্ছে। যার কারণে ই-কমার্স ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। এছাড়া কেনাকাটায় বিপুল প্রভাব ফেলেছে বৈশ্বিক মন্দা।

উল্লেখ, চলতি মাসে ফেসবুকের মূল কোম্পানি মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে। টুইটারের মালিকানা পরিবর্তনের পর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সংস্থাটির অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন। এবার একই পথে হাঁটছে অ্যামাজনও।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি