শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
34 C
Dhaka

আসুস ফোল্ডেবল ল্যাপটপ বাজারে

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ কনজিউমার ইলেক্ট্রনিক্স শো’তে পৃথিবীর প্রথম ফোল্ডেবল ল্যাপটপ উন্মোচন করেছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। জেনবুক ১৭ ফোল্ড ওলিড মডেলের ল্যাপটপটি বিশ্ব বাজারে বিক্রিও শুরু হয়েছে। ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৫৭ হাজার টাকা।

আসুসের নতুন এই ল্যাপটপে রয়েছে ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর। ভালো গ্রাফিক্স সুবিধা পেতে রয়েছে ইন্টেল আইরিস এক্সই জিপিইউ। ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যামের ল্যাপটপে ওয়ান টেরাবাইট এসএসডি স্টোরেজ রয়েছে।

ল্যাপটপে রয়েছে ১৭.৩ ইঞ্চি ফোল্ডেবল ওলেড টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন ১,৯২০ বাই ২,৫৬০ পিক্সেল। ডিসপ্লে ৫০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোল্ড করার সময় স্ক্রিনটির আকার কমে হবে ১২.৫ ইঞ্চি, যার রেজুলেশন ১,২৮০ বাই ১,৯২০ পিক্সেল।

পাওয়ার ব্যাকআপের জন্য জেনবুক ১৭ ফোল্ড ওলিড ল্যাপটপে থাকছে ৭৫ ওয়াটআওয়ারের ব্যাটারি। স্ক্রিন ফোল্ড করা থাকলে ৯.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ এবং খোলা থাকলে ৮.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সাথে ইউএসবি টাইপ-সি ৬৪ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। আসুস এরগোসেন্স ব্লুটুথ কীবোর্ড এবং টাচপ্যাড ছাড়া ল্যাপটপের ওজন ১.৫ কেজি এবং ব্লুটুথ কীবোর্ডের সাথে ওজন ১.৮ কেজি।

ল্যাপটপটিতে থ্রিডি নয়েজ সুবিধা রয়েছে এবং আইআর ফাংশনসহ ফাইভ মেগাপিক্সেলের এআই ক্যামেরা থাকছে। হারমান কার্ডন-সার্টিফায়েড ডলবি অ্যাটমস সাউন্ডসহ কোয়াড-স্পিকার সেটআপ রয়েছে এতে। এছাড়া কোর্টানা এবং অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্টসহ থাকছে ইন-বিল্ট মাইক্রোফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি