মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
28 C
Dhaka

বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এলো ফেসবুক রিলস

টেকভিশন২৪ ডেস্কঃ এই বছরের আগস্টে ইনস্টাগ্রাম রিলস চালু করার পর, এবার বাংলাদেশিদের জন্য ফেসবুক রিলস নিয়ে এলো মেটা। আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্রিয়েটর ও দর্শকরা এর মাধ্যমে সংক্ষিপ্ত ও বিনোদনমূলক ভিডিও দেখার অভিজ্ঞতা পাবেন এবং এই সংক্রান্ত টুলসও ব্যবহার করতে পারবেন৷

রাবা খান, রিদি শেখ এবং পেটুক কাপলের মতো বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটররা #ReelDeshi হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের রিল শেয়ার করেছেন। এর পাশাপাশি তারা অন্যদেরকে নিজেদের ভিডিও তৈরি করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই এক মিনিটের ভ্রমণ গল্প, নাচের চ্যালেঞ্জ এবং রেসিপির রিলগুলোতে বাংলাদেশের ঐতিহাসিক স্থান, সঙ্গীত এবং খাবারের এক ঝলক দেখতে পাওয়া যাচ্ছে।

মেটা-র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেটের ডিরেক্টর জর্ডি ফরনিস বলেন, “মেটা সবসময় ব্যবহারকারীদের নিজেদের প্রকাশ করার এবং দর্শকদের বিনোদিত করার জন্য নতুন নতুন উপায় নিয়ে কাজ করে থাকে৷ ইনস্টাগ্রাম রিলস বাংলাদেশি ক্রিয়েটরদের অনুপ্রাণিত করে আসছে। ফেসবুক ব্যবহারকারীরা এখন আরও বিনোদনমূলক কন্টেন্ট খুঁজে পাবেন এবং ক্রিয়েটররা নতুন দর্শকদের কাছে পৌঁছাতে পারবেন। আমরা আশা করছি, রিলস বাংলাদেশি ফেসবুক কমিউনিটির জন্য সৃজনশীলতার একটি নতুন পথ খুলে দেবে। একইসাথে নতুন যোগাযোগ সৃষ্টিতেও এটি সাহায্য করবে।”

মেটা-র গবেষণা অনুসারে, ব্যবহারকারীদের ফেসবুকে কাটানো সময়ের ৫০ শতাংশের বেশি ব্যয় হয় ভিডিও দেখায়। মজার ও বিনোদনমূলক সংক্ষিপ্ত ভিডিও দেখা এবং নিজেরা কিছু তৈরি করার মাধ্যমে নিজের পছন্দের বিভিন্ন বিষয়ে আগ্রহ প্রকাশ করতে ব্যবহারকারীরা এখন উৎসাহী হচ্ছেন। রিলসের মাধ্যমে ব্যবহারকারীরা একটি নতুন মাধ্যম পাবেন। এতে তারা ভিডিও রেকর্ড, গান নির্বাচন, ছবি সংযোগ এবং টাইমড টেক্সট যোগ করার ক্ষমতাসহ তাদের সৃষ্টিশীলতা প্রকাশ করতে পারবেন। এছাড়াও এটি ক্রিয়েটরদেরকে তাদের কন্টেন্টের রিচ বাড়াতে সাহায্য করবে। এর মাধ্যমে নতুন ক্রিয়েটরদের খুঁজে পাওয়াও সহজ হবে।

ফেসবুক এবং ইনস্টাগ্রাম রিলস সম্পর্কে আরও জানতে দেখুন:

https://www.facebook.com/creators/tools/reels

 

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

সর্বশেষ

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি