বুধবার, আগস্ট ১২, ২০২৬
32.7 C
Dhaka

মেট্রোনেট একাডেমি’র যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্কঃ দেশের প্রথম সারির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড দক্ষ জনবল প্রস্তুত করার জন্য মেট্রোনেট একাডেমি প্রতিষ্ঠা করেছে। নিজস্ব নবীন কর্মকর্তাদেরদের প্রশিক্ষনের মাধ্যমে যাত্রা শুরু হলো মেট্রোনেট একাডেমির।

গতকাল রাজধানীর গুলশানে এফবিসিসিআই পরিচালক, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি, বেসিসের পূর্বতন সভাপতি এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আলমাস কবীর মেট্রোনেট একাডেমির উদ্বোধন করেন। মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদ, মুহাম্মদ রেদওয়ানুল করিম, ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট তানিয়া হক প্রান্তি এবং ব্র্যান্ডিং এন্ড কমিউনিকেশন ম্যানেজার মুন মন্ডল রাজীব আজকের ট্রেনিং সেশন পরিচালনা করেন।

মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আলমাস কবীর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের বর্তমান জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলতে হলে এখনই তরুণদের নিয়ে কাজ শুরু করা প্রয়োজন। তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়লেও গত দেড় বছরে তেমন কোনো প্রতিষ্ঠান গড়ে উঠেনি। সেই জায়গা থেকেই মেট্রোনেট একাডেমি আত্মপ্রকাশ করল আজ। নিজস্ব কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এখানে তরুণদের সফট ও টেকনিক্যাল স্কিল দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে যে মেধাভিত্তিক জায়গায় দেখতে চান সেই লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান শর্ত হলো আমাদের জনবলকে দক্ষ করে তোলা। গত দুই দশক যাবত মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড নেটওয়ার্কিং সেক্টরে দশ সহস্রাধিক মানব সম্পদ তৈরি করেছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং উদ্যোক্তা হিসেবে নিজেরাই বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অনেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বাইরেও পাড়ি দিয়েছেন এবং দক্ষ কর্মী হিসেবে আমাদের দেশীয় রেমিট্যান্স বৃদ্ধিতে অবদান রাখছেন। মেট্রোনেট একাডেমিও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড ২০০১ সালে দেশের প্রথম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক স্থাপন করে যা দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ। ২০১৭ সালে মেট্রোনেট প্রথম ক্লাউড প্লাটফর্ম তৈরি করে এবং বাংলাদেশের আইটি ও আইটিইএস কোম্পানি, স্টার্ট-আপ, ব্যাংকগুলো নিজেদের অ্যাপ ও ডেটা রাখার জন্য সেই প্লাটফর্ম ব্যবহার করতে শুরু করে যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের বিকাশে অবদান রাখছে। কেন্দ্রীয় বা মাঠ পর্যায়ে ই-সার্ভিস বাস্তবায়নের জন্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়নে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের ইন্টারনেট, আইপি টেলিফোন, ক্লাউড, ওয়েব ডেভেলপমেন্টসহ নানাবিধ সার্ভিস বাংলাদেশ পুলিশ, ডেসকো, বিবিএস, অর্থ মন্ত্রণালয়সহ শতাধিক সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং কয়েক সহস্রাধিক দেশী-বিদেশী বেসরকারী প্রতিষ্ঠান ব্যবহার করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

সর্বশেষ

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি