শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
32 C
Dhaka

ও’ফ্যান্স ফেস্টিভ্যালে বর্ণিল আয়োজন

spot_img

থাকছে সাকিব আল হাসানের সাথে দেখা করার সুযোগ

টেকভিশন২৪ ডেস্কঃ সারা জীবনের জন্য স্থায়ী স্মৃতি তৈরির বিষয়টি আমাদের জীবনে নতুন রঙ যোগ করে এবং যা অবশেষে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। বাংলাদেশের গর্ব অল-রাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেখা করার স্মৃতির চেয়ে ভালো আর কী হতে পারে? এ বিষয়টিকে মাথায় রেখে দেশের শীর্ষস্থানীয় স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো একটি স্মার্ট লাইফকে উৎসাহিত করতে ’মেকিং মেমোরিস’ প্রতিপাদ্যে ও’ফ্যান্স ফেস্টিভ্যাল আয়োজন করেছে। এ ক্যাম্পেইনটি অপো ফ্যানদের জন্য অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে ব্যক্তিগতভাবে দেখা করার এবং একটি স্মার্ট জীবনের জন্য আকর্ষণীয় ডিলসহ অপো ডিভাইসগুলো আপগ্রেড করার দুর্দান্ত সুযোগ নিয়ে আসে। তাই, এখনই সময় সর্বশেষ অপো ডিভাইসগুলো আপগ্রেড করার এবং জীবনে একবার এই সুযোগটি উপভোগ করার! এই উৎসব চলবে নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে।

অপো বাংলাদেশে এর কার্যক্রমের গত আট বছর ধরে এ স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটি ইতিবাচক প্রবৃদ্ধি প্রত্যক্ষ করছে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে তাদের সাফল্য তাদের ব্যবহারকারীদের অফুরন্ত ভালোবাসার কারণেই হয়েছে। ও’ফ্যান্স ফেস্টিভ্যালটি ব্যবহারকারীদের ভালোবাসায় সিক্ত করতে ডিজাইন করা হয়েছে, যা তাদের স্মৃতিকে মনে রাখার মতো করে ধরে রাখতে সক্ষম হবে।  

যে সব গ্রাহকরা সাকিব আল হাসানের সাথে দেখা করার সুযোগ চান তারা জনপ্রিয় শপিংমল বা এক্সক্লুসিভ অপো ব্র্যান্ডের দোকানে অবস্থিত তাদের নিকটতম অপো ফ্যানস জোনে যেয়ে ও’ফ্যানস প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে সাকিব আল হাসানের সাথে দেখা করার  সুযোগ পাবেন। তাছাড়া, গ্রাহকরা অপো এফ২১ সিরিজ থেকে তাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি ক্রয় করতে পারবেন এবং লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ী হিসেবে অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে দেখা করতে পারবেন। এছাড়াও, তারা লটারির মাধ্যমে বিজয়ী হয়ে অন্যান্য জনপ্রিয় সেলিব্রিটি’র সাথে সাক্ষাৎ এবং আকর্ষণীয় সব পণ্য জেতার সুযোগ পাবেন। এটি অপো’র অন্তর্ভুক্তির মাধ্যমে একটি স্মার্ট জীবনের জন্য অনুপ্রেরণা যোগায় এমন একটি অভিজ্ঞতার জন্য প্রিয় অল রাউন্ডারের সাথে দেখা করার জন্য জীবনে একবার সুযোগ হিসেবে কাজ করে।

এ ফেস্টিভ্যালে ক্রেতারা এ১৬ই, এ৫৪ এবং এ৯৫ ডিভাইসগুলো হ্রাসকৃতমূল্যে যথাক্রমে ১৩,৯৯০ টাকা, ১৭,৯৯০ টাকা এবং ২৩,৯৯০ টাকায় ক্রয় করতে পারবেন। পাশাপাশি, অপো শিগগিরই এর এ সিরিজের নতুন স্মার্টফোন-এ১৭-দেশের বাজারে উন্মোচন করবে, যা ব্যবহারকারীদের একটি স্মার্ট জীবন উপভোগ করতে সহায়তা করবে। 

এ নিয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “অপো এর সাফল্য আমাদের সম্মানিত ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের ফল এবং এই ও’ফ্যান্স উৎসব আমাদের চিরকাল ধরে লালিত স্মৃতির সাথে তাদের ভালোবাসায় সিক্ত করার এক মোক্ষম উপায়। এ উৎসবটি আমাদের ব্র্যান্ড প্রোপোজিশন ’ইন্সপিরেশন এহেড’ কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটি উদ্যোগ, যা একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতে বিশ্বাস করে, অনুরাগীদের উদ্ভাবন এবং আকাঙ্ক্ষার শক্তি দিয়ে পরবর্তী ধাপের বাধা অতিক্রম করতে অনুপ্রাণিত করে। এ উৎসবটি আমাদের ভক্তদের অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে সম্পৃক্ত করার একটি সুযোগ। সাকিব আল হাসান দৃঢ় প্রত্যয়ী ও অনুপ্রেরণার মূর্ত প্রতীক। আমি বিশ্বাস করি, এই উৎসব সত্যিই আজীবন স্মৃতি তৈরি করবে!”

তাই দেরি না করে চমৎকার এ উৎসবের অংশ হতে এখনই আপনার নিকটতম অপো ফ্যানস জোনে যান এবং অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে দেখা করার সুযোগ নিন। উৎসব এবং অফার সম্পর্কে জানতে অপো বাংলাদেশের ফেসবুক পেজে চোখ রাখুন।   

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি