মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
29.6 C
Dhaka

বছর শেষে আসছে মেগা শো- রক ফেস্ট ৩.০ ও ফুয়াদ লাইভ

মঞ্চ মাতাবে ফুয়াদ লাইভ ও স্টোইক ব্লিস সহ আরো ৩০টি ব্যান্ড

টেকভিশন২৪ ডেস্কঃ বছর প্রায় শেষ! জমজমাট হচ্ছে শীতকাল। শীতকাল মানেই ছুটি, ভ্রমণ, আনন্দ আর কনসার্ট। মিউজিক আর গান ছাড়া যাদের চলেই না তাদের কাছে ডিসেম্বর হলো পূর্ণিমার চাঁদ হাতে পাওয়া। তাই প্রতি বছরের মত এইবারো শীতের আমেজ জমাতে বর্ষসেরা দুই মেগা শো- রক ফেস্ট ৩.০ ও ফুয়াদ লাইভ আসছে। দীর্ঘ বিরতীর পর বিশাল এক চমক নিয়ে আসছে ফুয়াদ লাইভ। শোনা যাচ্ছে ফুয়াদে লাইভে পারফর্ম করতে যাচ্ছে স্টোইক ব্লিস। আর বরাবরের মতই ঢাকা রক ফেস্ট মাতাবে এর তৃতীয় আসরে, এইবারের লাইনআপে থাকছে মোট ৩০টি ব্যান্ড।

ফুয়াদ ভক্তদের জন্য এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। ফুয়াদ কনসার্টে নিয়মিত নেই বলেই ভক্তদের ক্রেজ এমনিতেও অনেক বেশি তার উপর যদি সাথে থাকে স্টোইক ব্লিসের সারপ্রাইজ তাহলে তো আর কথাই নেই।

আগামী ডিসেম্বর মাসে স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে একই সাথে শুরু হতে যাচ্ছে ফুয়াদ লাইভ এবং ঢাকা রক ফেস্ট ৩.০। দেশের জনপ্রিয় মোট ৩০টি ব্যান্ড দল ঢাকা রক ফেস্ট ৩.০ কনসার্টে অংশগ্রহন করবে। আর ফুয়াদ লাইভে এইবার হাজির হতে পারেন সবার জনপ্রিয়, স্কুল জীবনের প্রিয় গান ‘আবার জিগায়’ তারকা স্টোইক ব্লিস। রক ফেস্ট নিয়ে আগ্রহী শ্রোতা ও ভক্তরা এবার আরো বেশি দারুণ ও ভিন্ন কিছু উপভোগ করতে যাচ্ছে।  

ফুয়াদ লাইভ ও ঢাকা রক ফেষ্ট ৩.০–এর আয়োজন সম্পর্কে স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান জানান, দেশের জনপ্রিয় ও ব্যান্ড সংগীতের অন্যতম ধারা রক মিউজিক। বিশেষ করে বাংলাদেশের তরুণদের কাছে এই ধারা ভীষণ জনপ্রিয় তাই আমাদের আয়োজন সবসময় রক মিউজিক কেন্দ্রিক। পর পর দুইবার আমরা এই আয়োজন করেছি এবং আশানুরূপ সফলতাও পেয়েছি তাছাড়া ভক্তদের উৎসাহ আর উল্লাস আমাদেরকে ব্যাপকভাবে আপ্লুত করে। তাই এবার আমরা ঢাকা রক ফেস্টের তৃতীয় আসর নিয়ে আসছি দুই দিন ব্যাপী কনসার্টে এবং পাশাপাশি ফুয়াদ লাইভ কনসার্টও আসছে। এটা হবে ভক্তদের জন্য এক অনন্য সারপ্রাইজ। ফুয়াদ লাইভে স্টোইক ব্লিসের উপস্থিতি ব্যাপক আমেজ সৃষ্টি করবে আশা করি আর রক ফেস্টের দুই দিনের বিশাল আয়োজনে জনপ্রিয় ৩০ ব্যান্ডদল তো থাকছেই। আমি নিজেই এইনিয়ে বেশ উচ্ছ্বসিত। যেহেতু আমাদের আয়োজন মূলত তরুণদের নিয়েই তাই তাদের চাহিদা মাথায় রেখেই কনসার্টটির আয়োজন করা হয়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির বসুন্ধরা (আইসিসিবি) এর এক্সপো জোন-এ কনর্সাট আয়োজিত হবে। এই আয়োজনের আমাদের সাথে পিআর পার্টনার হিসেবে থাকছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

সর্বশেষ

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি