মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

ফুডপ্যান্ডায় অর্ডার করে এক লাখ টাকা জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার সাম্প্রতিক ‘লাখ টাকার খেলা’ ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে প্রতি সপ্তাহে ১ লাখ টাকা জেতার সুযোগ। এজন্য ক্যাম্পেইনের শর্ত মেনে ফুডপ্যান্ডা থেকে গ্রাহককে অর্ডার করতে হবে।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা সবসময় গ্রাহকদের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায়, এবার প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে এই ‘লাখ টাকার ক্যাম্পেইন।’ ক্যাম্পেইন চলাকালীন, ‘লাখ টাকার খেলা’র নির্দিষ্ট রেস্তোরাঁগুলো থেকে অর্ডার করার সময় বিশেষ ভাউচার ‘LAKHTAKA’ ব্যবহার করতে হবে। ফুডপ্যান্ডা অ্যাপ অথবা ওয়েবসাইটে ‘লাখ টাকার খেলা’ সেকশনের নিচে পাওয়া যাবে নির্দিষ্ট এই রেস্তোরাঁগুলো।

এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে ও সপ্তাহশেষে এই বিশেষ পুরস্কারটি জিততে কমপক্ষে ২৯৯ টাকা সমমূল্যের ৩টি অর্ডার করতে হবে। সবচেয়ে বেশি মূল্যের টাকার এবং সবচেয়ে বেশি অর্ডার করা গ্রাহকের সুযোগ থাকবে ১ লাখ টাকা জিতে নেয়ার। প্রতি সপ্তাহের শেষে বিজয়ী ঘোষণা করা হবে। পুরস্কার বিতরণ করা হবে ক্যাম্পেইনের শেষে। এই গেমিফাইড ‘লাখ টাকার খেলা’ ক্যাম্পেইন ১৬ অক্টোবর শুরু হয় এবং চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।  

এই ক্যাম্পেইনের বিশেষ ‘LAKHTAKA’ ভাউচার ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সর্বনিম্ন ২৯৯ টাকার অর্ডারে অতিরিক্ত ৩০ শতাংশ ছাড়ে ১৫০ টাকা পর্যন্ত মূল্যছাড় উপভোগ করবেন। ১৬ অক্টোবর, ২৩ অক্টোবর, ৩০ অক্টোবর এবং ০৬ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহগুলোর জন্য সকল শর্ত পূরণের ভিত্তিতে একজন বিজয়ীকে বাছাই করা হবে। এ ক্যাম্পেইন চলাকালীন, একজন গ্রাহক শুধুমাত্র একবার জেতার সুযোগ পাবেন। বিজয়ী নির্বাচনে পুনরাবৃত্তি থাকবে না।

ক্যাম্পেইন সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ফুডপ্যান্ডার অ্যাপ অথবা ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি