রবিবার, জুলাই ১৯, ২০২৬
28.6 C
Dhaka

জেমস ওয়েবে বিস্ময়কর পিলার্স অব ক্রিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: দৈত্যকার ওরট মেঘের কুণ্ডলী। হাইড্রোজেন গ্যাস-ধুলায় তৈরি এই কুণ্ডলী দাঁড়িয়ে আছে অনেকটা স্তম্ভের মতো। তাতে সোনালি-বাদামি রঙের মিশেলে লাখো তারার ঝলকানি। মহাজাগতিক ওই কুণ্ডলীর নাম পিলার্স অব ক্রিয়েশন, মানে সৃষ্টির স্তম্ভ। এই স্তম্ভ তৈরি হয়েছে সাড়ে ৬ হাজার কোটি বছর আগে।

পিলার্স অব ক্রিয়েশনের এই ছবি তুলে এনেছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব। গত বছরের ডিসেম্বরে পৃথিবী থেকে মহাশূন্যে পাঠানো হয় টেলিস্কোপটি। বিস্ময়কর এই টেলিস্কোপ একের পর এক তুলে আনছে অনন্ত মহাবিশ্বের অতীত রহস্য।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বুধবার জেমস ওয়েবের এই ছবি প্রকাশ করেছে।

নাসা জানিয়েছে, পিলার্স অব ক্রিয়েশনের অবস্থান মহাকাশের এম-১৬ অঞ্চলে, ঈগল নীহারিকার কেন্দ্রে। এই নীহারিকাটি ‘ঈগল নেবুলা’ নামেও পরিচিত। নীহারিকাটির অবস্থান পৃথিবী থেকে ৬ হাজার ৫০০ আলোকবর্ষ দূরে। অর্থাৎ আলোর গতিতে কোনো যানবাহন পৃথিবী থেকে রওনা দিলে পৌঁছতে লাগবে ৬ হাজার ৫০০ বছর।

নাসা জানায়, ‘পিলার্স অব ক্রিয়েশন’ হাইড্রোজেন ও ধুলোর তৈরি এক ধরনের ঘনীভূত মেঘ। তবে পৃথিবীর মেঘের মতো ক্ষণস্থায়ী নয় এরা। মূলত ঘনীভূত এই মেঘ থেকেই তৈরি হয় একেকটি নক্ষত্র। এই প্রক্রিয়ায় কোটি কোটি বছর লেগে যায়। নক্ষত্র থেকে জন্ম নেয় অসংখ্য গ্রহ-উপগ্রহ। সেগুলোও ক্রমে ক্রমে শীতল হয়। এজন্য বলা যায়, নক্ষত্রের আদি ও প্রাথমিক অবস্থা হচ্ছে এই পিলার্স অব ক্রিয়েশন।

এ বিষয়ে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার জ্যেষ্ঠ উপদেষ্টা অধ্যাপক মার্ক ম্যাককোরেন বলেন, ১৯৯০-এর দশক থেকে ‘ঈগল নেবুলা’ নিয়ে গবেষণা করছি আমরা। নবগঠিত নক্ষত্রের সন্ধান পাওয়ার জন্য চেষ্টা করছি এসব পিলার্স দেখতে। অবশেষে এটা দেখিয়েছে জেমস ওয়েব।

তিনি বলেন, আমি জানতাম, জেমস ওয়েবের তোলা ছবিগুলো তাক লাগানো হবে; হয়েছেও তাই। এগুলোকে আমরা দেখতে পাচ্ছি এখন, তবে সেটি সাড়ে ছয় হাজার কোটি বছর আগের এক অতীত। জেমস ওয়েব নিজের আয়নায় অতীতের আলোকে ধরেই তৈরি করেছে এই চিত্র।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি