সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
29 C
Dhaka

ইউক্রেনে বিনা খরচেই ইন্টারনেট দেবেন ইলন মাস্ক

টেকভিশন২৪ ডেস্ক: ইউক্রেনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার বিষয়ে ফের সুর পাল্টেছেন বিশ্বের শীর্ষ ধনী স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। এক টুইট বার্তায় মাস্ক বলেন, আমরা ইউক্রেনের সরকারকে বিনা খরচে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে যাবে।

যা হওয়ার হবে, স্টারলিংকের অর্থ যাচ্ছে আর অন্য প্রতিষ্ঠানগুলো পাচ্ছে করদাতাদের শতকোটি ডলার, আমরা ইউক্রেনের সরকারকে বিনা খরচে সেবা দিয়ে যাবো, টুইটে ইলন মাস্ক।

এর আগের এক টুইট বার্তায় মাস্ক বলেন, অনির্দিষ্টকালের জন্য এতো অর্থ খরচ করে ইউক্রেনে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয়। দেশটিতে স্টারলিংকের সেবা নিতে হলে এখন থেকে অর্থ দিতে হবে।

এখন পর্যন্ত ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ৮০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে ইউক্রেনে ইন্টারনেট সেবা সচল রাখতে। মাসে খরচ হচ্ছে ২০ মিলিয়ন মার্কিন ডলার। ইউক্রেনকে বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে পারবে না জানিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে স্পেসএক্স। চিঠিতে বলা হয়েছে, সেবা অব্যাহত রাখতে চাইলে স্পেসএক্সকে অর্থ দিতে হবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ চালায় রুশ সামরিক বাহিনী। দেশটির ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস করে দেয় রুশ সেনারা। ইউক্রেনে ইন্টারনেট ব্যবস্থা সচল রাখতে বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা নিয়ে এগিয়ে আসেন ইলন মাস্ক।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি