সোমবার, জুন ৮, ২০২৬
35.4 C
Dhaka

বিক্রি কমেছে কম্পিউটারের, কর্মী ছাঁটাইয়ের পথে ইন্টেল

টেকভিশন২৪ ডেস্ক: ব্যক্তিগত কম্পিউটার বিক্রি কমতে থাকায় এবং খরচ কমাতে কয়েক হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেল। অক্টোবরের শেষ নাগাদ ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করে ব্লুমবার্গ জানাচ্ছে, ২৭শে অক্টোবর তৃতীয়-ত্রৈমাসিক আয়ের প্রতিবেদন প্রকাশের সময় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে ইন্টেল। ২০২২ সালের জুলাই পর্যন্ত ইন্টেলের কর্মী সংখ্যা ছিল ১ লাখ ১৩ হাজার ৭০০।

দ্বিতীয় ত্রৈমাসিকে খারাপ পারফরম্যান্সের কারণে গত জুলাই মাসে বার্ষিক সেলস এবং মুনাফার পূর্বাভাস কমিয়েছে ইন্টেল।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে কম্পিউটার কেনা কমেছে। লকডাউনের সময় অনলাইনে অফিস এবং পড়াশোনার কাজে সে সময়ে অনেকেই নতুন কম্পিউটার কিনেছেন। এখন সবকিছু স্বাভাবিক হচ্ছে, তাই নতুন কম্পিউটার কেনার আগ্রহ অনেকটাই কমে এসেছে।

ব্যবসার উন্নতির জন্য নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়ে ইন্টেলের সিইও প্যাট গেলসিঞ্জার কর্মচারীদের কাছে একটি মেমো প্রকাশ করেছেন।

কর্মী ছাঁটাইয়ে মেটা এবং মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের সাথে যোগ দিতে যাচ্ছে ইন্টেল। মেটা সম্প্রতি প্রায় ১২ হাজার ফেসবুক কর্মী ছাঁটাই করেছে বলে জানা গেছে। মাইক্রোসফট জুলাইয়ে এক হাজার ৮০০ কর্মী ছাঁটাই করেছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি