রবিবার, আগস্ট ৩০, ২০২৬
28 C
Dhaka

রাস্তার পাশাপাশি পানিতেও চলবে টেসলার তৈরি গাড়ি!

টেকভিশন২৪ ডেস্ক: রাস্তার পাশাপাশি পানিতেও চলবে গাড়ি। মার্কিন ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা এমন গাড়ি তৈরি করছে। ফিউচারিস্টিক লুকিং সাইবার ট্রাক স্থলপথে চলার পাশাপাশি প্রয়োজনে জলপথেও চলতে পারবে, টুইটারে এমন তথ্য নিশ্চিত করেছেন বিশ্বের শীর্ষ ধনী টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

মাস্ক বলেন, সাইবার ট্রাক গাড়িটি এমন ভাবে তৈরি হচ্ছে, যাতে জলরোধ ব্যবস্থা থাকবে। ছোটখাটো নদী, হ্রদ সহজেই পার হতে পারবে এটি। অর্থাৎ স্বল্পসময়ের জন্য গাড়িটি ভেসে থাকতে সক্ষম হবে।

কি উদ্দেশ্য এই গাড়ি নির্মাণ জরা হচ্ছে তাও জানিয়েছেন এই শীর্ষ ধনী। তিনি বলেন, টেক্সাসের বোকা চিকাতে অবস্থিত স্পেসএক্স থেকে স্টারবেস হয়ে দক্ষিণে প্যাডের আইল্যান্ড যেতে একটি চ্যানেল পার হতে হয়, ওখানে যেতে সমস্যা হয়। ভবিষ্যতে যাতে এই সমস্যা এড়ানো যায় তাই এই গাড়ি তৈরির উদ্যোগ।

টেসলা জানিয়েছে, গাড়িটি ট্রাকের চাইতে শক্তিশালী এবং স্পোর্টস কারের থেকে বেশি পারফরম্যান্স দেবে।
চলতি বছরের শুরুতে মাস্ক জানিয়েছিলেন, এই সাইবার ট্রাকে চারটি মোটরের ভ্যারিয়েন্ট থাকবে। প্রতিটি চাকায় আলাদা টর্ক কন্ট্রোল থাকবে।

উল্লেখ্য, ২০১৯-এ সাইবার ট্রাকের প্রথম ঝলক দেখিয়েছিল টেসলা। সে সময় গাড়িটির উৎপাদন ২০২২ সালের শেষের দিকে হবে বলা হলেও এখন বলা হচ্ছে ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি