মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
33.1 C
Dhaka

বাংলাদেশে স্টার র‍্যাপারের খোঁজে রিয়েলমি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের প্রতিভা বিকাশ এবং তুলে ধরার লক্ষে ‘রিয়েলমি হাসল্‌’ প্লাটফর্মের যাত্রা শুরু হলো বাংলাদেশে। এরই অংশ হিসেবে বাংলাদেশের আগামীদিনের স্টার র‍্যাপারকে খুঁজছে রিয়েলমি। বিজয়ী পাবেন রিয়েলমি’র পরবর্তী র‍্যাপ মিউজিকে পারফর্ম করার সুযোগ, গানটি কম্পোজ করবেন অ্যাপিরাস ডুয়ো। গানটিতে আরো অংশ নেবেন বাংলাদেশের আইকনিক র‍্যাপার ব্ল্যাক জ্যাং, আলী হাসান; থাকবে আরো অনেক চমক।

প্রতিযোগিতায় অংশ নিতে র‍্যাপারদের র‍্যাপের ডেমো রেকর্ড করে https://cutt.ly/realme_Hustle_1 মাধ্যমে রিয়েলমি’র কাছে পাঠাতে হবে। সকল প্রতিযোগীদের মধ্য থেকে সবচেয়ে সৃজনশীল র‍্যাপারকে বিজয়ী হিসেবে বাছাই করা হবে। র‍্যাপারদের জন্য ডেমো পাঠানোর সুযোগ থাকছে ৪ অক্টোবর পর্যন্ত।  

অ্যাপিরাস ডুয়ো গড়ে উঠেছে ইডিএম মিউজিক প্রোডিউসার, কম্পোজার এবং ডিজে মিউজিশিয়ান দুই ভাই – শেখ শাফী মাহমুদ ও শেখ সামি মাহমুদ – কে নিয়ে। দেশের বিনোদন জগতে জিঙ্গেল নির্মাণ করে তাঁরা ইতোমধ্যে জিতে নিয়েছেন বিভিন্ন সম্মাননা। পাশাপাশি, বলিউডের অনেক বিখ্যাত শিল্পী যেমন মিকা সিং, আরমান মালিক; সনি মিউজিক ইন্ডিয়া, সারেগামা ও টি-সিরিজের প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে কাজ করেছেন অ্যাপিরাস ডুয়ো।

গানটিতে আরো অংশ নিতে যাচ্ছেন তরুণদের আইকন হিপহপ স্টার ব্ল্যাক জ্যাং, যিনি প্রথাগত ক্যারিয়ারের বাইরে এসে তাঁর স্বপ্নকে সত্যিতে পরিণত করেছেন। এবারও, রিয়েলমি র‍্যাপ ব্যাটেলের মাধ্যমে নতুন এক র‍্যাপ সেনসেশনকে খুঁজে বের করার ব্যাপারে ব্ল্যাক জ্যাং আশাবাদী। সাথে থাকছেন ‘ব্যবসার পরিস্থিতি’ গান গেয়ে হালের ক্রেজে পরিণত হওয়া র‍্যাপার আলী হাসান।

তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সবসময় তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে থাকে। বাংলাদেশে র‍্যাপ ও হিপহপ এখনও বেশ নতুন হলেও, অনেক তরুণ মিউজিকের এ ধারায় চর্চা করছেন। রিয়েলমি’র বিশ্বাস, যারা র‍্যাপ ও হিপহপ পারফর্ম করেন তাদের প্রতিভা তুলে ধরতে দুর্দান্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ‘রিয়েলমি হাসল্‌’।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি