বুধবার, জুন ২৪, ২০২৬
30.8 C
Dhaka

কিশোর ও কিশোরীদের জন্য ইন্টারেক্টিভ লার্নিং প্ল্যাটফর্ম ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ উদ্বোধন করেন পলক

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার’ ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে কিশোর ও কিশোরীদের জন্য প্রথম বাংলাদেশী ইন্টারেক্টিভ গেমিং প্ল্যাটফর্ম “হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস” (www.hasinaandfriends.gov.bd) উদ্বোধন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক উপস্থিত শিশু কিশোরদের হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস প্ল্যাটফর্ম-এর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

“হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস” বাংলাদেশের প্রথম নিজস্ব লার্নিং প্ল্যাটফর্ম উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস.গভ.বিডি ডোমেইন থেকে খেলতে খেলতে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও ডিজিটাল সংযোগ নিয়ে জানতে পারবেন। খেলতে খেলতে তারা পুরস্কারও পাবেন। এর আগে শিশু, কিশোর ও কিশোরীদের জন্য শতভাগ বাংলাদেশী কোনো লার্নিং প্ল্যাটফর্ম ছিল না। প্রতি বছরই ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ ফেস্টিভ্যাল হবে বলে তিনি জানান।

”আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত উল্লেখ করে শিশুদের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন শুধুমাত্র ভাল ছাত্র-ছাত্রী হলেই হবে না, একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ ও দেশ প্রেমিক একজন নাগরিক হয়ে গড়ে ওঠার জন্য বাংলাদেশকে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ তার রাজনৈতিক দর্শনকে জানতে হবে এবং অসাম্প্রদায়িক প্রগতিশীল গণতান্ত্রিক মন নিয়ে বড় হতে হবে। কারণ দেশের উন্নয়নের সাথে সাথে আমাদের উন্নত মানুষ হয়ে গড়ে উঠতে হবে। বঙ্গবন্ধু বলতেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই।

শেখ হাসিনা এন্ড ফ্রেন্ডস গেমিং প্ল্যাটফর্ম টি অনন্য সাধারন উল্লেখ করে তিনি বলেন সৃজনশীল, উদার, প্রগতিশীল ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম এ প্ল্যাটফর্ম নিয়ে ভবিষ্যত পরিকল্পনা ব্যাখ্যা করেন।

উল্লেখ্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও সংযোগ এই চারটি বিষয়ে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশু, কিশোর ও কিশোরীদের জন্য আলাদা আলাদা শিক্ষণীয় গল্প ও গেইমের সমন্বয়ে তৈরি হয়েছে প্ল্যাটফর্মটি। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও উন্নতির ধারাবাহিকতা, মূল্যবোধ, ডিজিটাল এই যুগে কেমন হবে আগামী প্রজন্মের পথচলা; প্রতিদিন এই প্ল্যাটফর্মে গল্প আর গেইম খেলার মাধ্যমে সেইসব রপ্ত করতে পারবে ভবিষ্যত প্রজন্ম। “খেলি শিখি প্রতিদিন” স্লোগানে প্রধানমন্ত্রীর কাছে গল্প শুনে আর গেইম খেলে প্রতিদিন নতুন কিছু শেখার প্ল্যাটফর্ম “হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস।’’

অনুষ্ঠানে হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস এর থিম সং ও অ্যানিমেটেড ভিডিও প্রদর্শন করা হয় এবং সহজ একটি টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে প্ল্যাটফর্মটি কীভাবে ব্যবহার করতে হবে তা শিখিয়ে দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে শিশু-কিশোরদের চিত্ত বিনোদনের জন্য পাপেট শো, ম্যাজিক শো, প্ল্যাঙ্কো বোর্ডের মতো কিছু গেইমের ব্যবস্থা ছিল।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

সর্বশেষ

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি