বুধবার, জুন ২৪, ২০২৬
27.2 C
Dhaka

চলছে ৫ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এর রেজিস্ট্রেশন

টেকভিশন২৪ ডেস্ক:  আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড এ বাংলাদেশ দলের ধারাবাহিক সাফল্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদেরকে রোবটিক্সের প্রতি আগ্রহী করে তোলা ও রোবট পরিচালনায় তাদের দক্ষতা যাচাই করার জন্য দেশে পঞ্চমবারের মত অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২২ (বিডিআরও২০২২)।

গত ২৫ সেপ্টেম্বর, রবিবার অনলাইনে ৫ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২২-এর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব এনএম জিয়াউল আলম, পিএএ। রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘’বাংলাদেশ রোবট অলিম্পিয়াড একটি গৌরবজ্জল বিষয় হয়েছে দেশের জন্য।” আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথমবার অংশ নিয়েই স্বর্ণপদক অর্জন এরপর  শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বেড়ে যাওয়া দেশের জন্য অনেক সম্মানের বলে জানান সিনিয়র সচিব ।

উল্লেখ্য ৫ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। এই কার্যক্রমের বাস্তবায়ন সহযোগী হিসাবে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করার পর সিনিয়র সচিব বলেন, মানুষের দৈনন্দিন জীবনে রোবটের চাহিদা বাড়ছে। ইন্টারনেট অব থিংস, হার্ডওয়ার, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সবখানেই বেড়ে গেছে। রোবটের এই বিষয়গুলো ভালভাবে শিখে শিক্ষার্থীরা তাদের কর্মজীবনে প্রবেশ করলে অনেক বিষয়ের দক্ষতার প্রমাণ দিতে পারবে। এ কাজে আইসিটি বিভাগ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। এছাড়া দেশের ৩শ সংসদীয় এলাকায় স্থাপিত রোবটিক ল্যাব ‘শেখ রাসেল স্কুল অব ফিউচার’ এর মাধ্যমে এবছর ৫ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের একটিভেশন কার্যক্রম ও ৮টি বিভাগীয় শহরে ১০টি হাতেকলমে রোবটিক্স শেখার কর্মশালা আয়োজন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সিনিয়র সচিব ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করার পাশাপাশি অনলাইন রেজিস্ট্রেশন এর নিয়মাবলী উপস্থাপন করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ মোস্তফা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এর সহযোগী অধ্যাপক ড. বি এম মাইনুল হোসেন এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধাকে চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় ব্যাবহার করবে বলে আশা করেন। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোঃ ফিরোজ সরকারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সমগ্র আয়োজনটা সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ডঃ সেঁজুতি রহমান।

এবছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মূল থিম “Smart City”. ২০০৪ সাল বা তারপর জন্মগ্রহণ করা যেকোনো বাংলাদেশী শিক্ষার্থী বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করতে পারবে।  এ বছররের অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ১২ অক্টোবর ২০২২ পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে https://bdro.org/ এই ঠিকানায়।  

উল্লেখ্য, আগামী ২৫-২৬ অক্টোবর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবছর মোট ৫টি ক্যাটাগরিতে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এগুলো হল- ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, রোবট গ্যাদারিং, ফিজিকাল কম্পিউটিং ও রোবটিকস কুইজ। প্রতিটি প্রতিযোগিতায় জুনিয়র এবং চ্যালেঞ্জ – এই দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। যাদের বয়স ৭-১২ বছরের মধ্যে তারা জুনিয়র গ্রুপে এবং যাদের বয়স ১৩-১৮ বছরের মধ্যে তারা চ্যালেঞ্জ গ্রুপে প্রতিযোগিতা করবে।  জাতীয় পর্বে বিজয়ীদের মধ্য থেকে পরবর্তীতে হাতে-কলমে প্রশিক্ষণ এবং ওয়ার্কশপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরাই ২৪ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে থাইল্যান্ডের ফুকেট শহরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

সর্বশেষ

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি