শনিবার, নভেম্বর ২১, ২০২৬
25 C
Dhaka

অফলাইনে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এর নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক:  দেশে প্রথমবারের মতো অফলাইনে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এর বাংলাদেশ পর্বের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করছে। এ বছর অলিম্পিয়াডের “ফিউচার ইনোভেট্রস” এবং “ফিউচার ইঞ্জিনিয়ারস” ক্যাটাগরিতে অংশ নিবে বাংলাদেশ। আগামী ২৪ সেপ্তেম্বর তারিখে রাজধানীর আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব।

এ মাসের প্রথম থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন আগামী ১৪ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত চলবে।  ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জাতীয় পর্যায়ে অংশ নেয়া শিক্ষার্থীদের পারফরমেন্স এবং মেধার উপর ভিত্তি করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করার পাশাপাশি অনলাইনে আন্তর্জাতিক পর্ব সমন্বয় করে।  বাংলাদেশ পর্বের টাইটেল স্পন্সর ক্রিয়েটিভ আইটি লিমিটেড।

২০১৯ সালে প্রথমবারের মত বিডিওএসএন বাংলাদেশে WRO আয়োজনের দায়িত্ব পায়। করোনার জন্য ২০২০ সালে এ আয়োজন করা সম্ভব হয় না। ২০২১ হলো অনলাইনে। সেবারই প্রথম অংশ নিয়ে বাংলাদেশের একটি দল আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হয়েছে। এ বছর ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২ এর আন্তর্জাতিক আয়োজন হবে জার্মানীতে।

বিস্তারিত জানতে – https://www.wro2021.org/  এবং নিবন্ধন করতে – http://wrobd.org/register/

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি