বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
28 C
Dhaka

চার্জার দেবে না অপো, কিনতে হবে আলাদা

spot_img

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: চার্জার ছাড়া মোবাইল ফোন বিক্রির চল শুরু করেছিল অ্যাপল। এরপর স্যামসাং তাদের একাধিক ফোন চার্জার ছাড়া বিক্রি করেছে। শাওমিও তাদের ফোনে চার্জার না দেওয়ার কথা জানিয়েছিল। এবার তাদের দেখানো পথ অনুসরণ করতে যাচ্ছে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো।

স্মার্টফোনের চার্জার আলাদাভাবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

অপো রেনো ৮ সিরিজ উন্মোচনের সময় ইউরোপিয়ান বিক্রি ও পরিষেবা বিভাগের প্রধান ভিপি বিলি ঝ্যাং বলেন, আগামী বছর একাধিক ডিভাইসের বক্স থেকে চার্জার সরিয়ে নেবে অপো।

ইলেকট্রনিক বর্জ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমাতে বিশ্বের বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ডিভাইসে চার্জার না দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছে।

অপোর এ শীর্ষ কর্মকর্তা কোন মডেলে চার্জার থাকবে না সেটা প্রকাশ করেনি। অ্যাপল এবং স্যামসাংয়ের পরে অপো বাক্স থেকে চার্জার সরিয়ে ফেলবে। প্রযুক্তিবিদরা মনে করছেন, ভবিষ্যতে অন্যান্য মোবাইল ব্র্যান্ড একই পথ অনুসরণ করবে।

স্যামসাং এস ২১ ও এ ১৩ সিরিজের ফোনের জন্য প্রযোজ্য ২৫ ওয়াটের দ্রুতগতির চার্জারটি আলাদাভাবে বিক্রি করা হচ্ছে চলতি বছর থেকে।

বর্তমানে মোবাইল নির্মাতা সকল প্রতিষ্ঠান ফাস্ট চার্জিং প্রযুক্তির দিকে নজর দিচ্ছে। কমদামি ফোনেও এখন ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে থাকে প্রতিষ্ঠানগুলো। বাজারে এখন ২০০ ওয়াটের চার্জার চলে এসেছে। যা ফোনকে ৮ মিনিটে ফুল চার্জ করতে সক্ষম।

তবে একেক ফোনের জন্য একেক চার্জার থাকায় ইলেকট্রনিক বর্জ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ায় বিশ্বের অনেক দেশ এক চার্জার নীতিতে কাজ করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি