মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.7 C
Dhaka

আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে অপো’র দু’টি স্মার্টফোন

ক্রেতাদের জন্য এ৫৪ ও এ৯৫ ফোনের দাম কমালো অপো

টেকভিশন২৪ ডেস্ক:  ক্রেতাদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে অপো বাংলাদেশ। এখন অপো এ৫৪ ফোনটি মাত্র ১৯,৯৯০ টাকায় (পূর্বমূল্য ২২,৯৯০ টাকা) এবং অপো এ৯৫ ফোনটি ২৫,৯৯০ টাকায় (পূর্বমূল্য ২৭,৯৯০ টাকা) কিনতে পারবেন ক্রেতারা।

অপো এ৫৪ ডিভাইসটিতে রয়েছে ২.৩ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যার সাহায্যে ব্যবহারকারীরা চার্জ নিয়ে কোনো রকম চিন্তা ছাড়াই ভিডিও স্ট্রিমিং করতে পারেন। এছাড়া অ্যাপ স্টোর করা, ভিডিও উপভোগ করা এবং একইসাথে বিভিন্ন অ্যাপ চালানোর ক্ষেত্রে ব্যবহারকারীদের নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা দিতে ফোনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম। ডিভাইসটিতে দ্রুত চার্জ দেয়ার জন্য রয়েছে ১৮ ওয়াটের সি-টাইপ চার্জার। ডিভাইসটি স্টারি ব্লু ও ক্রিস্টাল ব্ল্যাক এই দু’টি প্রিমিয়াম রঙের ব্যাক কাভারে পাওয়া যাচ্ছে। ০.২ মিলিমিটার পাতলা মিডফ্রেমের থ্রিডি-বডির কারণে স্মার্টফোনটি ব্যবহার করার সময় আরামদায়ক অনুভূতি তৈরি হবে।

অপো এ৯৫ স্মার্টফোনে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, যার সাহায্যে ব্যবহারকারীরা নিশ্চিন্তে দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করতে এবং দ্রুত চার্জ দিতে পারবেন। স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ এসওসি প্রসেসর, সাথে ৮ জিবি র‍্যাম, যার ফলে ব্যবহারকারীরা খুব সহজেই মাল্টিটাস্কিং করতে পারবেন। এছাড়া পর্যাপ্ত স্টোরেজ ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ডিভাইসটিতে রয়েছে র‍্যাম সম্প্রসারণ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে ৫ জিবি পর্যন্ত অব্যবহৃত রম স্টোরেজ র‍্যাম হিসেবে ব্যবহার করা যাবে। এই ফোনে আরও আছে ৪৮ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা সেটাপ। পাশাপাশি সেলফি এবং ভিডিও কলে কথা বলার অভিজ্ঞতাকে দুর্দান্ত করতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটি গ্লোয়িং রেইনবো সিলভার ও গ্লোয়িং স্ট্যারি ব্ল্যাক এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে। ম্যাট টেক্সচারের গ্লসি ফিনিশিং এই ফোনের ডিজাইনকে করেছে আরও মনোমুগ্ধকর।

অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটের ব্র্যান্ড ম্যানেজার লিউ ফেং বলেন, ‘একটি ব্র্যান্ড হিসেবে অপো সবসময়ই তার গ্রাহকদের প্রয়োজন ও পছন্দকে অগ্রাধিকার দিয়ে আসছে। ব্যবহারকারীরা যেন আরও সাশ্রয়ী মূল্যে আমাদের প্রিমিয়াম স্মার্টফোনগুলো কিনতে পারেন, সেজন্য আমরা অপো এ৫৪ ও অপো এ৯৫ ফোনগুলোর দাম কমিয়েছি। এমনকি আগামী দিনেও আমরা গ্রাহকদের সুবিধা গুরুত্ব সহকারে বিবেচনা করবো।’

স্মার্টফোন ব্যবহারকারীরা সারাদেশে অবস্থিত অপো’র সকল অফিসিয়াল আউটলেট থেকে ছাড়মূল্যে এই দু’টি ফোন কিনতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি