মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.7 C
Dhaka

অর্থনৈতিক মন্দায় ৯০০ কর্মী ছাঁটাই শাওমির

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: অর্থনৈতিক মন্দায় ভুগছে চীনের শীর্ষ টেক জায়ান্ট শাওমি। এর দরুন ইতোমধ্যেই ৯০০ জন কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক মন্দায় মার্কিন টেক জায়ান্ট গুগল, ফেসবুকও বাধ্য হয়েছে কর্মী সংখ্যা কমিয়ে আনতে।

দেশটির সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, শাওমি তাদের সর্বশেষ কোয়ার্টারে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। আয় কমেছে প্রায় ২০ শতাংশ। এ জন্য প্রতিষ্ঠানটি প্রায় ৩ শতাংশ কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে।

সাংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যদিও এই ছাঁটাইয়ের সঠিক কারণ শাওমির পক্ষ থেকে জানানো হয়নি। তবে রাজস্ব হ্রাসের কারণে শাওমি এমন সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটিতে স্থায়ী কর্মীর সংখ্যা ৩২ হাজার ৮৬৯। এর মধ্যে কোম্পানির হেডকোয়ার্টার চীনের বেজিংয়ে রয়েছে ৩০ হাজার ১১০ জন কর্মী। বাকিদের মধ্যে ভারত ও ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশে কর্মরত রয়েছে।

আয় কমার বিষয়টি নিশ্চিত করে শাওমির প্রেসিডেন্ট ওয়াং জিয়াং বলেছেন, চলতি কোয়ার্টারে অনেক বাধার সম্মুখীন হয়েছি। আর্থিক মন্দা, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক কারণে লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এর ফলে আমরা বাজারের চাহিদা মেটাতেও ব্যর্থ হয়েছি।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি