শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

প্রযুক্তি প্রতিষ্ঠান উইডেভস এ ৩০ কর্মী ছাঁটাই

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান উইডেভস একই দিনে ৩০ জন কর্মীকে ছাঁটাই করেছে। কর্মীদের অভিযোগ প্রতিষ্ঠানটি গত কয়েকমাস ধরেই ধাপে ধাপে কর্মী ছাঁটাই করে চলেছে।

তথ্যমতে, করোনাকালে একাধিক পণ্য ও সেবাসহ ব্যবসার সম্প্রসারণ করে ও কর্মী নিয়োগ দেয় উইডেভস। ১০০ জনের বেশি কর্মী নিয়োগ করে তারা। অভ্যন্তরীন সূত্র জানায়, প্ৰতিষ্ঠানটির সঙ্কটকালে কর্ণধারদের দুজন বাংলাদেশ ছেড়ে তুরস্কে থাকা শুরু করেন।

কর্মীদের মধ্যে হতাশার পাশাপাশি গুঞ্জন ছিল যে, উদ্যোক্তার হয়ত ক্রমশ রুগ্ন হয়ে পড়া প্রতিষ্ঠানটিকে বাঁচানোর জন্য যে উদ্যোগ নেয়া প্রয়োজন তা নেবেন না। এর মধ্যেই জুলাই মাসের শেষ দিনে একই সাথে ৩০ জন কর্মীর ছাটাইয়ের ঘটনাটি সামনে আসে। এর আগে প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মী প্রতিষ্ঠানটির রুগ্ন পরিস্থিতির কথা জানিয়েছিলেন।

তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, উইডেভসের ক্ষেত্রে যা ঘটেছে তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। আইটি খাতে দুর্যোগ হিসেবে একে কেউ দেখানোর চেষ্টা করলে সেটা ভুল হবে। উইডেভসে এ ঘটনা ইন্ডাস্ট্রির প্রতিফলন নয়। এটা উদ্যোক্তাদের আগ্রহের অভাব ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। এই ঘটনা বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রির জন্য কোন অশুভ বার্তা দিচ্ছে না, কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে।

এ বিষয়ে উইডেভসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

খাত সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এমন সফল প্রতিষ্ঠান থেকে হুট করে কর্মী ছাঁটাই স্টার্টআপ খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তথ্যপ্রযুক্তি দক্ষ কর্মীদের কাছে নেতিবাচক বার্তা গেলে তারা স্টার্টআপে যুক্ত হতে চাইবেন না। দেশের ব্র্যান্ডিং খারাপ হবে।

একধিক তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা নাম প্রকাশ না করে বলেন, দেশের তথ্যপ্রযুক্তির চিত্র এখন ভিন্ন। দেশেই নানা সুযোগ ও দক্ষ কর্মী পাওয়া যায়। কিন্তু দেশের কিছু উদ্যোক্তা বিদেশমুখী। তারা দেশে সফলতা পেলেও তা ভুলে বিদেশের সফলতা দেখতে দেশ ছাড়েন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি