বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

সেনানিবাসের সিএসডিতে পেমেন্ট সুবিধা আনল ট্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সেনানিবাসে কেনাকাটা সহজ করতে কাজ করবে মোবাইল আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ। এর আওতায় এখন থেকে ট্যাপ এর মাধ্যমে সহজেই সকল সেনানিবাসের ক্যান্টিন স্টোরস ডিপার্টমেন্ট (সিএসডি)-এর গ্রাহকরা কেনাকাটায় পাবেন বিশেষ সুবিধা।

রোববার (২৪ জুলাই, ২০২২) ঢাকা সেনানিবাসে সিএসডির প্রধান কার্যালয়ে সিএসডি ও ট্যাপের মধ্যে একটি মার্চেন্ট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সিএসডির হেড অব অ্যাডমিনিস্ট্রেটর মেজর মো. মমিনুর রহমান (অব:) এবং ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার দেওয়ান নাজমুল হাসান ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আর্মি ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন ও ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান, এনডিসি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে সিএসডির ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. জহিরুল হক খান, পিবিজিএমএস উপস্থিত ছিলেন ।

চুক্তির আওতায় এখন থেকে দেশের সকল সেনানিবাসের সিএসডি থেকে কেনাকাটা করে ট্যাপের মাধ্যমে পেমেন্ট করা যাবে। গ্রাহকরা সিএসডির আওতায় ২৫ টি এক্সক্লুসিভ শপ, ২৭ টি সুপার শপ, ১৬ টি সিএসডি টেস (ডেলিভারিসহ), ক্যাপ্টেনস ওয়ার্ল্ড, ফার্মেসী ও সিএসডি মটর পার্টস শপ থেকে ট্যাপের এ সেবা উপভোগ করতে পারবেন।

সেনানিবাসের সিএসডিগুলোতে কিউআরকোড সম্বলিত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে খুব সহজে মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এতে গ্রাহকদের ঝামেলা কমার পাশাপাশি সময়ও বাঁচবে। ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের আরও উদ্ভুদ্ধ করতে বিভিন্ন অফার দেবে ট্যাপ যা পর্যায়ক্রমে কেনাকাটার সময় গ্রাহকরা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসডির কন্ট্রোল সেল মেজর তাইফুর হাসান মাহমুদ, এএসসি, এসও, সিএসডি কন্ট্রোল সেল (কিউএমজি ব্রাঞ্চ, আর্মি হেডকোয়ার্টার); সিএসডির হেড অব এইচআর, আইটি অ্যান্ড ট্রাভেল রিলেটেড সার্ভিস লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফজলে আকবর, পিএসসি, এমডিএস (অব:); হেড অব শপস অপারেশনস-১ (ঢাকা ক্যান্টনমেন্ট) মেজর এস এম ওয়াহিদুজ্জামান (অব:); হেড অব প্ল্যান অ্যান্ড প্রকিউরমেন্ট-১ (এক্সক্লুসিভ শপ) মেজর মো. শাখাওয়াত হোসেন খান (অব:); হেড অব ফিন্যান্স অ্যান্ড টেস মেজর এস এম ফরহাদ হোসেন (অব:) এবং হেড অব অপারেশন-১ (ক্যাপ্টেনস ওয়ার্ল্ড) মেজর মাহবুবুর রহমান (অব:)।

এছাড়া ট্যাপের ভাইস প্রেসিডেন্ট কমার্শিয়াল শাহজালাল উদ্দিন; জিএম, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মিডিয়া রিলেশনস আশিকুর রহমান হাবিবে রাব্বি; জিএম, সেলস স্ট্রাটেজি, অপারেশনস অ্যান্ড মার্চেন্ট ম্যানেজমেন্ট ফাসিহুল মোস্তফা; হেড অব প্রোডাক্ট নজরুল ইসলাম জামান এবং ডিজিএম মার্চেন্ট ম্যানেজমেন্ট আসিফ বিন মুজিবও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিএসডির ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. জহিরুল হক খান, পিবিজিএমএস বলেন. ‘সেনা সদস্যদের কেনাকাটার জনপ্রিয় স্থান হলো সিএসডি। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দৈনন্দিন জীবনে কেনাকাটা সহজ, নিরাপদ ও দ্রুত করতে আমরা এ ব্যবস্থা চালু করেছি। যাতে সেনানিবাসের সবগুলো সিএসডি থেকে খুব সহজে লেনদের করতে পারেন।’

আর্মি ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন ও ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান, এনডিসি, পিএসসি বলেন, ‘শুধু টাকা লেনদেনে সীমাবদ্ধ না থেকে এমএফএস সেবা আমরা সকল পর্যায়ে নিয়ে যেতে চাই। আমরা আশা করি আমাদের উদ্ভাবনী সেবা গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট এ উৎসাহিত করবে । এর মাধ্যমে যাতে মানুষের জীবন যাত্রা সহজতর হয় সেই প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি ।’

ট্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান নাজমুল হাসান বলেন, “ট্যাপ চালু হওয়ার পর থেকে আমরা মানুষকে ডিজিটাল পেমেন্ট এ অভ্যস্ত করতে কাজ করে যাচ্ছি। এর জন্য নতুন নতুন উদ্যোগও আমরা গ্রহণ করেছি। ট্যাপের ম্যাধমে রিক্সা ভাড়া, যাকাত দেয়ার ব্যবস্থাও চালু করেছি আমরা। দেশের সেনানিবাসগুলোর সিএসডিতে মার্চেন্ট ব্যবস্থা চালু করায় গ্রাহকরা আরও বেশি সুবিধা উপভোগ করতে পারবেন বলে আমাদের প্রত্যাশা।’

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি