মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
32 C
Dhaka

অগ্রণী ব্যাংকের সকল ডিজিটাল লেনদেন এখন বিকাশে


টেকভিশন ডেস্ক: অগ্রণী ব্যাংকের একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা আনা এবং বিকাশ একাউন্ট থেকে টাকা জমা দেয়া সহ অগ্রণী ব্যাংক লেনদেন এখন করা যাবে বিকাশে। ফলে সারাদেশে অগ্রণী ব্যাংক এর এক কোটিরও বেশি গ্রাহকের জন্য ব্যাংকিং লেনদেন হ’ল আরো সহজ, নিরাপদ এবং সময় ও খরচ সাশ্রয়ী।

শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে প্রথমবারের মত এই দ্বি-মুখী সেবা (অগ্রণী হতে বিকাশ এবং বিকাশ হতে অগ্রণীতে টাকা লেনদেন) চালু করেছে।

আজ ভার্চুয়াল এক অনুষ্ঠানে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম, অগ্রণী ব্যাংক এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

কভিডের এই সময়ে নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে গ্রাহক ব্যাংকে না এসে দিনরাত (২৪/৭) এই সেবার আওতায় বিকাশ অ্যাপে কয়েকটি ধাপে খুব সহজেই অগ্রণী ব্যাংক এর গ্রাহক তথ্য সংযুক্ত করে প্রয়োজন অনুসারে লেনদেন করতে পারবেন এবং ৫০০ টাকার অধিক লেনদেন হলে ১০০ টাকার ক্যাশ ব্যাক পাবেন।


অ্যাড মানি’র মাধ্যমে অগ্রণী ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা এনে গ্রাহক প্রয়োজন মত বিদ্যুত বিল সহ অন্যান্য ইউটিলিটি বিল দেয়া, বিভিন্ন ধরনের পেমেন্ট করা, মোবাইল রিচার্জ করা, টিকিট ক্রয়, কাউকে টাকা পাঠানো বা ক্যাশ আউট করা সহ সকল বিকাশ সেবা মুহুর্তেই নিতে পারবেন।


বিকাশের মাধ্যমে ছোট অংকের এসব লেনদেন সুবিধা ব্যাংকের শাখাগুলোর ওপর চাপ কমিয়ে দেবে এবং বিশেষায়িত সেবার জন্য সেখানে আসা গ্রাহকদের প্রতি বাড়তি মনোযোগ দেয়ার সুযোগ তৈরি করবে। অন্যদিকে, ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা না থাকায় গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী যে কোন স্থান থেকে দিনে-রাতে ২৪ ঘন্টা লেনদেনের স্বাধীনতা ও সক্ষমতা অর্জন করবেন।

প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর-দেশজুড়ে আমাদের ৯৫৮টি শাখা এবং প্রায় ৪০০টি এজেন্ট ব্যাংকিং এর অগণিত গ্রাহক নতুন এই সেবার কল্যানে তাদের প্রয়োজনমত যেকোন সময় লেনদেন করতে পারবেন।


বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, আমাদের গ্রাহকবান্ধব ডিজিটাল লেনদেন প্রযুক্তিকে ব্যবহার করে ব্যাংকগুলো তাদের সেবাকে আরো সৃজনশীলভাবে গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি