রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
20 C
Dhaka

এমএসআই কুইজ প্রতিযোগিতা-২০২২

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ঢাকার একটি স্থানীয় রেস্ট্ররেন্টে অনুষ্ঠিত হলো এমএসআইয়ের কুইজ প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজক ছিল এমএসআইয়ের স্থানীয় মার্কেট ডিস্ট্রিবিউটর হোয়াটশেল লিমিটেড। অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হোয়াইটশেলের ব্যবস্থাপনা পরিচালক হাবিবা নাসরিন রিতা। প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের প্রতিযোগীরা ছাড়াও উপস্থিত ছিলো হোয়াইটশেলের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

তিন পর্বে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতায় সারাদেশ হতে ছাত্রছাত্রীসহ প্রায় ৫ শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন। ফেব্রুয়ারী ২০২২ সালে শুরু হয়ে এই প্রতিযোগিতা শেষ হয় মে ২০২২ এ। অনলাইনে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ব্রাক ইউনির্ভাসিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আজমানুল আবেদীন অমি, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে  সুমিটোমো মিটসুই কন্সট্রাকশন কোম্পানী লি: এ কর্মরত সিভিল ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফুল ইসলাম এবং ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিপু আলম ইমন।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ব্রাক ইউনির্ভাসিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আজমানুল আবেদীন বলেন- প্রথমে ভেবেছিলাম এটি অন্যসব কুইজ প্রতিযোগিতার মতই , কিন্তু না এটি সম্পৃর্ন্ন ভিন্ন ধরনের একটি আয়োজন যেখানে প্রথম পর্বে ছিল কুইজ , দ্বিতীয় পর্বে ছিল রিভিউ লেখা এবং তৃতীয় পর্বে ছিল এমএসআইয়ের বিভিন্ন মডেলের পন্যের উপর প্রশ্নোত্তর। রিভিউ লেখার পর্বটা আমি খুবই উপভোগ করেছি কারণ আমি রিভিউ লেখাটা জানতাম না এই প্রতিযোগিতার মাধ্যমে শিখলাম।

আয়োজন নিয়ে হোয়াইটশেলের ব্যাবস্থাপনা পরিচালক হাবিবা নাসরিন রিতা বলেন- তরুনদের মধ্যে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারকে উৎসাহিত করতে আমাদের এই আয়োজন। তথ্যপ্রযুক্তিতে কাজের পরিসর অনেক বড় এবং আমাদের তরুনরা পড়াশুনার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে বিভিন্ন ধরনের কাজের সাথেই সম্পৃক্ত হতে পারে যা তাদের ইন্ড্রষ্টিী সর্ম্পকে জানতে পারে সেই জন্যেই এই আয়োজন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি