রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

ওয়ালটন কম্পিউটার প্ল্যান্ট পরিদর্শন করলেন অক্সফোর্ডের অধ্যাপক

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন কম্পিউটার ও পিসিবি উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন করেছেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ স্টিফেন ডারকন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সম্মানিত ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান। তাদের সঙ্গে ছিলেন ইয়ুথ পলিসি ফোরামের একটি প্রতিনিধি দল।

সম্প্রতি গাজীপুরে চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন করেন তারা। সে সময় প্রতিনিধিদলটি ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ধারণা লাভ করেন। তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়ালটনের নেয়া পদক্ষেপ সম্পর্কে অবগত হন।

কম্পিউটার ও পিসিবি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ঘুরে দেখার পাশাপাশি অতিথিরা বিশ্বমানের ওয়ালটন ফ্রিজ, এসির উৎপাদন প্রক্রিয়াও প্রত্যক্ষ করেন। পরে তারা একটি মতবিনিময় সভায় অংশ নেন।

সে সময় প্রফেসর ডঃ স্টিফেন ডারকন ওয়ালটনের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ওয়ালটন ভবিষ্যতে বিশ্বব্যাপী আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর জিনাত আরা রহমান এবং ইয়ুথ পলিসি ফোরামের কো-ফাউন্ডার আবির হাসান নিলয় প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি