সোমবার, জুন ৮, ২০২৬
32.1 C
Dhaka

এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল ব্র্যান্ড চালু করল রবি

টেকভিশন২৪ ডেস্ক: এন্টারপ্রাইজ ব্যবসার গ্রাহকদের জন্য ডিজিটাল রূপান্তরে সহায়ক এবং অত্যাধুনিক ডিজিটাল সল্যুশন প্রদানে সক্ষম নতুন ডিজিটাল ব্র্যান্ড ‘রবি ফর বিজনেস’ উদ্বোধন করল রবি আজিয়াটা লিমিটেড। ‘ডিজিটাল রূপান্তরে আপনার পার্টনার’- এই অঙ্গীকার নিয়ে কাজ করবে ‘রবি ফর বিজনেস’। গতকাল (রবিবার) সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়।

‘রবি ফর বিজনেস’ ব্র্যান্ডের মূল বৈশিষ্ট্য হল উন্নত এবং গ্রাহকদের পছন্দ অনুসারে সেবা প্রদানের মাধ্যমে এন্টারপ্রাইজ গ্রাহকদের নির্ভরযোগ্য, উদ্ভাবনী এবং ব্যাবহার-বান্ধব ডিজিটাল সল্যুশন প্রদান করা।

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, আজিয়াটা এন্টারপ্রাইজ’র সিইও ড. গোপী কুরুপ, মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইউসুপ ফারুকু, এসবিকে টেক ভেঞ্চারস এবং এসবিকে ফাউন্ডেশনের ফাউন্ডার এবং ম্যানেজিং পার্টনার, সোনিয়া বশির কবির, রবি ম্যানেজমেন্ট কাউন্সিলের সকল সদস্যসহ দেশি ও বহুজাতিক বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম ডিজিটাল লক্ষ্যকে এগিয়ে নিতে নতুন ব্র্যান্ড সফলভাবে চালু করার জন্য রবি এন্টারপ্রাইজ বিজনেসকে অভিনন্দন জানিয়ে বলেন, মালয়েশিয়া-ভিত্তিক কোম্পানি হিসেবে ডিজিটাল জগতে রবি’র নতুন উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হলো।

আজিয়াটা এন্টারপ্রাইজের সিইও ড. গোপী কুরুপ বলেন, “দ্রুত বর্ধনশীল অর্থনীতির হাত ধরে বাংলাদেশের এন্টারপ্রাইজ খাত ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সমাজের ডিজিটাইজেশনের পাশাপাশি আমরা লক্ষ্য করছি এন্টারপ্রাইজ খাতে উদ্ভাবনী ডিজিটাল সল্যুশনের ক্রমবর্ধমান চাহিদা। আমি খুবই আনন্দিত যে আজিয়াটা গ্রুপের এন্টারপ্রাইজ খাতের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে এই উদীয়মান নতুন ডিজিটাল এন্টারপ্রাইজ খাতে রবি অগ্রণী ভূমিকা পালন করবে। আমি নিশ্চিত নতুন ব্র্যান্ড রবি’কে ব্যবসার এই ক্ষেত্রে আরো অগ্রসর হতে সাহায্য করবে।”

রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মোঃ আদিল হোসেন নোবেল অনুষ্ঠানে অতিথিদের জানান যে, রবি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী, জাতিসংঘসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ সংস্থাকে আধুনিক ডিজিটাল সল্যুশনের মাধ্যমে সেবা দিয়ে আসছে। রবি ইতোমধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সাথে সফলভাবে বেশ কয়েকটি স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এই প্রকল্পগুলোর আওতায় রয়েছে সিটি কর্পোরেশনগুলোর বিভিন্ন সম্পদের স্বয়ংক্রিয় ট্র্যাকিং সুবিধা, কর্মীদের উপস্থিতি এবং বিভিন্ন স্তরে ডিজিটাল পদ্ধতিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। টেলিযোগাযোগ খাতে প্রথম ও একমাত্র অপারেটরে হিসেবে রবি ক্লাউড প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা প্রদান করছে।

তিনি আরও বলেন, রবি প্রথম অপারেটর হিসেবে মাইক্রোসফ্ট’র সাথে যৌথভাবে গ্রাহকদের মাইক্রোসফ্ট অফিস অ্যাপ্লিকেশন, সার্ভার, ক্লাউড, ডিজিটাল সিকিউরিটি এবং অন্যান্য লাইসেন্সিং সল্যুশন প্রদান করছে। এছাড়া এসএমই খাতের গ্রাহকদের চাহিদা পূরণে গুগল ওয়ার্কস্পেসের সাথে কাজ করছে রবি।

অনুষ্ঠানে রবি’র অ্যাক্টিং সিইও এম. রিয়াজ রশীদ বলেন, ” ‘রবি ফর বিজনেস’ চালুর মাধ্যমে কানেক্টিভিটি ব্যবসার বাইরে আমাদের নতুন যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো। একটি অত্যন্ত দক্ষ ডিজিটাল কর্মশক্তিকে কাজে লাগিয়ে এবং সহযোগী হিসেবে দেশি-বিদেশি বড় বড় প্রযুক্তি কোম্পানিকে সাথে নিয়ে আমাদের এন্টারপ্রাইজ খাতের সম্মানিত গ্রাহকদের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ায় সেবা দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত রবি। এক্ষেত্রে আগামী দিনগুলোতে আপনাদের সহযোগিতা ও প্রেরণা প্রত্যাশা করছি।”

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি