শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
32.2 C
Dhaka

প্রতিদিন অন্তত একশ’বার আনফোল্ড করুন – কোনো টেনশন ছাড়াই!

টেকভিশন২৪ ডেস্ক: গত বছরের আগস্টে ফ্লিপ-এন-ফোল্ড স্মার্টফোনগুলো দেশের বাজারে আসার পরপরই অনেক প্রযুক্তিপ্রেমীর মনে একটি প্রশ্নের উদয় হয় – ফোনটি এতবার খোলা-বাঁধার চাপ আদৌ নিতে পারবে তো? জরুরী প্রয়োজনের সময় ফোনের ফ্লিপ যদি অকেজো হয়ে পড়ে, তখন উপায় কি?

স্যামসাং স্মার্টফোন প্রেমীদের জন্য এখন আরেকটি সুখবর! কারণ ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ সম্প্রতি কঠিন এক ডুরাবিলিটি টেস্টে রীতিমতো বাজিমাত করেছে! এই ডুরাবিলিটি টেস্টের মাধ্যমে ডিভাইসটিকে যে অন্তত ৪ লাখ ১৮ হাজার বার সফলভাবে ফোল্ড ও আনফোল্ড করা যাবে – সে বিষয়টি আর কোনো সন্দেহ থাকলো না!

পোল্যান্ডের ইউটিউবার “মিঃকিবর্ড” (MrKeybrd) তার চ্যানেলে ১২-মিনিটের এক ব্যতিক্রমী ভিডিওতে এ এক্সপেরিমেন্টটি তুলে ধরেন। গত ০৮ জুন থেকে ১৩ জুন তার চ্যানেলে লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে ফোল্ডিং টেস্টটি করা হয়। মোট ৪,১৮,৫০৩ বার ফোল্ড এবং আনফোল্ড করার পর অবশেষে ডিভাইসটির খোলা-বাঁধায় কিছু সমস্যা দেখা দেয়। এ পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ধরে নেওয়া যায় যে, গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ডিভাইসটি ব্যবহারকারীদের অন্তত পাঁচ বছর নিশ্চিন্তে এর ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দিয়ে যেতে সক্ষম। প্রতিদিন কমপক্ষে ১০০ বার করে মোট অন্তত দুই লাখ বার এটি ফোল্ড ও আনফোল্ড করা যাবে। ফ্যানদের জন্য আরো বড় চমক ছিল এই যে, এই পরীক্ষা শেষে ফোল্ড-আনফোল্ডে কিছু সমস্যা দেখা দিলেও জেড ফ্লিপ ৩ এর ডিসপ্লেটি ছিল তখনও সম্পূর্ণ সচল এবং কার্যকর!

এ প্রসঙ্গে স্যামসাং মোবাইল এর হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “আমাদের ফ্লিপ এবং ফোল্ড রেঞ্জের ডিভাইসগুলোর বিল্ড ও পারফরমেন্সের গুণগত মান নিয়ে আমরা সব সময়ই আত্মবিশ্বাসী। ডিভাইস তৈরির ক্ষেত্রে স্যামসাং যে পরিমাণ সময় এবং শ্রম দিয়ে থাকে, এ ইউটিউব ভিডিওটি তার প্রমাণ করেছে। এ ধরনের বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ ট্রায়াল টেক কমিউনিটির মানুষের মাঝে আমাদের ডিভাইসগুলো নিয়ে আরো গভীর বিশ্বাসযোগ্যতা তৈরি করবে বলে আমি প্রত্যাশা করছি।”

ফোল্ডিং টেস্ট ছাড়াও গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোনটির উপরিতলের শক্ত পৃষ্ঠে ক্ষতি কিংবা পানি প্রতিরোধক পরীক্ষায়ও সফল হয়েছে বলে বিভিন্ন ট্রায়ালে উঠে এসেছে। স্যামসাংয়ের এ ডিভাইসটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি এফএইচডি+ডিসপ্লে, ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি রম এবং ৩,৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। স্যামসাংয়ের স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে স্যামসাং বাংলাদেশের ওয়েবসাইটে ভিজিট করুন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি