বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
32.7 C
Dhaka

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতায় ৫০ বিজয়ী‌কে পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ম্মেলন কে‌ন্দ্রে ১৮ জুন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতায় ১৫০জন বিজয়ীর মধ্যে প্রথম স্থান অধিকারকারী ৩০জনসহ মোট ৫০ বিজয়ী‌কে পুরস্কৃত প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মল হক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলকের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা ক‌রেন বা‌ণিজ‌্য মন্ত্রণালয়ের সিনিয়র স‌চিব তপনকা‌ন্তি ঘোষ, ডি‌জিটাল সি‌কিউ‌রি‌টি এ‌জে‌ন্সির মহাপ‌রিচালক খায়রুল আমীন, মু‌ক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অ‌তি‌রিক্ত স‌চিব কামরুন্নাহার, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর ভারপ্রাপ্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহিদী।

প্রধান অতিথির বক্তৃতায় মিথ‌্যার বিরু‌দ্ধে সাইবার যু‌দ্ধে সন্তান‌দের উদ্বুদ্ধ করার আহ্বান জা‌নি‌য়ে‌ মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক ব‌লে‌ন অস্ত্র নি‌য়ে যুদ্ধ ক‌রে আমরা দেশ স্বাধীন করে‌ছি। কিন্তু এখ‌নো অ‌নে‌কেই দে‌শের বিরু‌দ্ধে অপপ্রচার করছে। অনলাই‌নে তাদের মিথ‌্যাচার রুখ‌তে শিশু-কিশোরদের সাইবার যুদ্ধ শিখ‌তে হ‌বে।

সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী ব‌লেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর তত্ত্বাবধানে দেশে সঠিকভাবে ডিজিটাল অবকাঠামো গড়ে ওঠার কারনে ক‌রোনার সময় ডি‌জিাটাল সংযু‌ক্তি‌তে দেশ সচল রাখা সম্ভব হ‌য়ে‌ছে।

তিনি বলেন স্মার্ট বাংলা‌দেশ গড়‌তে এখন স্মার্ট প্রজন্ম গ‌ড়ে তুল‌তে কাজ কর‌ছি। তিনি বঙ্গবন্ধুর ডা‌কে সাড়া দি‌য়ে অর্থনৈ‌তিক মুক্তির পাশাপা‌শি সাংস্কৃ‌তিক মু‌ক্তি অর্জন এবং প্রযু‌ক্তি শিক্ষার মাধ‌্যমে উদার প্রজন্ম গ‌ড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বাঙালি যে বী‌রের জা‌তি তা সবসম‌য়েই প্রমাণ কর‌বো। মেড ইন বাংলা‌দেশ প্রযু‌ক্তি পণ‌্য দি‌য়ে বিশ্বজয় কর‌বো বলে তিনি জানান।

পরে, বিজয়ী‌দের হা‌তে পুরস্কার তু‌লে দেন মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক ও আইস‌টি প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলক। প‌্রতি‌যোগীতার বিজয়ী‌দের মাঝে পুরস্কার হিসেবে দেয়া হয় মেড ইন বালা‌দেশ ওয়ালটনের ‌১৭টি ল‌্যপটপ, ট‌্যাব, স্মার্টওয়াচ ও ব্লুটুথ স্পিকার।

গত ২৫ জানুয়ারি আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

এটুআই প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত এই প্রতি‌যো‌গিতায় অংশগ্রহণকারীরা তিনটি গ্রুপে যথাক্রমে ক গ্রুপ (৮-১২ বছর), খ গ্রুপ (১৩-১৮ বছর) এবং গ গ্রুপে (১৯-তদুর্ধ) অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন সর্বমোট ১ লক্ষ ২৫ হাজার ৪শত ৫০ জন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি