রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

ফ্ল্যাগশিপ স্মার্টফোন রেনো ৪ বিক্রি হচ্ছে ৩৪,৯৯০ টাকায়

টেকভিশন ডেক্স: ফ্ল্যাগশিপ স্মার্টফোন রেনো ৪ বাংলাদেশের বাজারে বিক্রি শুরু করেছে অপো। আজ থেকে স্মার্টফোনটি দেশের সকল অপো আউটলেট, শপিং মল এবং ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে। এর আগে ৮ আগস্ট, ২০২০ তারিখে একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ফোনটি দেশের বাজারে উন্মোচন করা হয়।

ক্যামেরায় রেনো ৪-এর উদ্ভাবনী সব ফিচারে পোর্ট্রেট শুটিং এবং ভিডিওগ্রাফিতে মিলবে অনন্য এক অভিজ্ঞতা। এ ফোনের পেছনের ক্যামেরায় ৩+১ চার শট ম্যাট্রিক্স পোর্ট্রেট ফটোগ্রাফিতে এক অভূতপূর্ব উদ্ভাবন। এতে আছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের মনো ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা চমৎকার সেলফি ধারণ করে। সব মুহূর্তগুলো ছবি বা ভিডিওতে নিমেষেই ধরে রাখতে সাহায্য করবে এআই কালার পোর্ট্রেট, নাইট ফ্লেয়ার পোর্ট্রেট, সেকেন্ডে ৯৬০ ফ্রেমের স্মার্ট স্লো-মোশন, আল্ট্রা স্টেডি ভিডিও ৩.০।

পছন্দের কন্টেন্ট দেখা বা ফিচারগুলো অনায়াসে ব্যবহারের জন্য রেনো ৪-এ আছে ৯০.৭ শতাংশ আসপেক্ট রেশিওর ৬.৪৩ ইঞ্চি ২৪০০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল এফএইচডি+ অ্যামোলেড ৬.৪৩ ইঞ্চির ৬০ হার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লে; এঅন (এআই – এনহ্যান্সড স্মার্ট সেন্সর) এবং এয়ারকন্ট্রোল যার মাধ্যমে ফোন স্পর্শ করা ছাড়াই শুধুমাত্র হাতের ইশারায় ফোনের বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ করা যাবে। তাছাড়া স্মার্ট স্পাইং প্রিভেনশনের ফলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত হবে।

ফোনটিতে আছে ৩০ ওয়াটের সুপারফাস্ট ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ প্রযুক্তি যা দিয়ে মাত্র ২০ মিনিটের মধ্যে এর ৪,০১৫ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারির ৫০ শতাংশ চার্জ করা যাবে। এর সুপার পাওয়ার সেভিং মোডে মাত্র ৫ শতাংশ ব্যাটারি ব্যাকআপে হোয়াটসঅ্যাপে দেড় ঘন্টা চ্যাট করা যাবে। রেনো ৪-এ ব্যবহার হয়েছে অ্যান্ড্রয়েড ১০ ওপর ভিত্তি করে বানানো কালারওএস ৭.২। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, অ্যাড্রিনো ৬১৮ জিপিইউ এবং ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজে কাজ বা গেমিংয়ে মিলবে অসাধারণ পারফরমেন্স।

স্পেস ব্ল্যাক ও গ্যালাকটিক ব্লু- এ দুটি রঙে পাওয়া যাবে ৩৪,৯৯০ টাকায়।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি