বুধবার, জুন ৩, ২০২৬
37 C
Dhaka

“দারাজমার্ট “নিয়ে এলো এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস

ট্রাফিক জ্যাম, গরম ও বাজারের ভিড়-ভাট্টাকে ভুলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিমিষেই পেয়ে যান আপনার দোরগোড়ায়!

টেকভিশন২৪ ডেস্ক: সর্বোচ্চ গ্রাহকসন্তুষ্টি নিশ্চিত করতে দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের  (https://www.daraz.com.bd/)দারাজমার্ট’  সম্প্রতি নিয়ে এলো এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস  !। ফলে সেইম-ডে ডেলিভারি সুবিধার আওতায় ক্রেতারা এখন দারাজ থেকে তাদের পছন্দের ও প্রয়োজনীয় দৈনন্দিন পণ্য যেদিন অর্ডার করবেন সেই দিনেই পেয়ে যেতে পারেন।

ট্রাফিক জ্যাম, দুঃসহ গরম এবং বাজারের ভিড়-ভাট্টা, কেনাকাটার গোটা অভিজ্ঞতাকে অনেকটাই অসহনীয় করে তুলেছে। এ দিকটি মাথায় রেখে অনেকেই তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো কিনতে এখন অনলাইন মাধ্যম ব্যবহার করছেন। তবে অনলাইন শপগুলো সাধারণত একই দিনে পণ্য ডেলিভারি করে থাকেনা এবং প্রি-অর্ডারভিত্তিক ডেলিভারির ক্ষেত্রে অনেক বেশি সময় নেওয়ার মত নানা সীমাবদ্ধতার মধ্যে থাকে। সেইম-ডে ডেলিভারি, অর্থাৎ অর্ডারের দিনেই কাঙ্ক্ষিত পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে ভোক্তাদের জীবন সহজ করার জন্য  দারাজ বাংলাদেশের অনলাইন গ্রোসারি প্লাটফর্ম দারাজমার্ট নিয়ে এলো এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস।

সাশ্রয়ী ও আকর্ষণীয় মূল্যে সবচেয়ে বেশি পণ্যের সমাহার নিয়ে গ্রোসারি এবং অন্যান্য প্রয়োজন মেটাতে সেরা সমাধান দেবে দারাজমার্ট। একই দিনে ডেলিভারি নিশ্চিত করতে হলে গ্রাহকদেরকে রাত ১২টা থেকে সকাল ১১টার মধ্যে অর্ডার দিতে হবে। সকাল ১১টার পর অর্ডার দেওয়া হলে, তা পরদিন ডেলিভারি দেওয়া হবে। বর্তমানে, ঢাকা মেট্রো  (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রামে (মেট্রো এলাকা) এফবিডি বা দারাজের গুদামজাত পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ কেজি পর্যন্ত কেনাকাটায় এই সুবিধা দেবে দারাজমার্ট।

এ বিষয়ে, দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম বলেন, ‘পরদিন এবং একই দিন ডেলিভারি সেবা – দুটিই দ্রুতবর্ধনশীল ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে। বর্তমানের ব্যস্ত জীবনযাত্রাকে একটু সহজ করতে গ্রাহকরা এমন ডেলিভারি মাধ্যমের খোঁজ করে থাকেন যা তাদের সময় এবং খরচ বাঁচায়। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ভোক্তাদের জন্য দারাজ মার্টের এক্সপ্রেস ডেলিভারি সেবা নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য হল ভোক্তাদেরকে দ্রুততর ডেলিভারি সেবার আওতায় নিয়ে আসা, যেন তারা দারাজে কেনাকাটার অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট হতে পারেন। আশা করি দারাজ মার্টের সেবা নিয়ে আমাদের গ্রাহকেরা সন্তুষ্ট হবেন!”

দারাজ মার্টের মাধ্যমে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়  করতে  ভিজিট করুন https://click.daraz.com.bd/e/_6xxOW

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি