শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

রুয়েট সিএসই ফেস্ট: বিজয়ী ২৪ দল ও তিন শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি-ভিত্তিক প্রতিযোগিতা রুয়েট সিএসই ফেস্ট ২০২২ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অ্যাকাডেমিকদের উপস্থিতিতে রুয়েট ক্যাম্পাসে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ এবং সভাপতিত্ব করেন রুয়েটের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, অধ্যাপক ড. বশির আহমেদ ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাহরিয়ার মনজুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ প্রতিযোগিতার টেকনোলজি পার্টনার হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. তৌফিকুর রহমান।

প্রযুক্তি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজিত দেশের সবচেয়ে বড় টেক কার্নিভাল রুয়েট সিএসই ফেস্ট শুরু হয় গত ১৬ এপ্রিল। এ কার্নিভালে অংশ নিতে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্য থেকে প্রকল্প ও আইডিয়ার ভিত্তিতে বিচারকগণ সাতশ’রও বেশি শিক্ষার্থীকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করেন। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ০৩ থেকে ০৪ জুন মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নির্বাচিত ৭শ’ শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন সেগমেন্টে, যেমন- আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, প্রোজেক্ট শো-কেসিং, আইডিয়া/পোস্টার কনটেস্ট, লাইন ফলোয়ার রোবট, গেমিং কনটেস্ট, টেক ফটো প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা, মোট ২৪টি দল ও তিন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা প্রধান অতিথির কাছ থেকে মোট সাড়ে তিন লাখ টাকার প্রাইজ মানি গ্রহণ করেন। এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ বলেন, “সকল বিজয়ীদের আমি অভিনন্দন জানাই। এই ফেস্ট তরুণদের দক্ষতা তুলে ধরতে এবং তাদের উদ্ভাবনী ধারণা প্রদর্শনে দারুণ একটি সুযোগ হিসেবে কাজ করেছে। নিজেদের জ্ঞান ব্যবহার করে নানান প্রজেক্ট তৈরিতে প্রতিযোগীদের উদ্ভুদ্ধ করেছে দারুণ এই প্রতিযোগিতা।”

হুয়াওয়ে বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন্স বিভাগের প্রধান ইউইং কার্ল বলেন, “রুয়েট সিএসই ফেস্ট ২০২২ তরুণদের জন্য জ্ঞান প্রয়োগ এবং দক্ষতা তুলে ধরার ক্ষেত্রে অনন্য সুযোগ তৈরি করেছে। আমি সকল বিজয়ীদের অভিনন্দন জানাই। দেশের তরুণদের আইসিটি বিষয়ক জ্ঞান অর্জনে এবং তাদের প্রাসঙ্গিক দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করতে হুয়াওয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করে আসছে। তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে আমাদের এ প্রতিযোগিতার পাশাপাশি ‘সিডস ফর দ্য ফিউচার’ -এর মতো কর্মসূচি রয়েছে।”

উল্লেখ্য, বাংলাদেশের আইসিটি ইকোসিস্টেমের বিকাশে তরুণদের প্রস্তুত করে তুলতে ভূমিকা রাখছে হুয়াওয়ে। বাংলাদেশ যাতে ডিজিটাল রূপান্তরের সুবিধা উপভোগ করতে পারে, এজন্য হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ও আইসিটি স্কিল কম্পিটিশনের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে ভূমিকা পালন করছে।  

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি