মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
34.7 C
Dhaka

লিমিটেড এডিশন গেমিং ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং হার্ডওয়্যার এবং ল্যাপটপ এর জন্য ROG সবসময়ই খুব জনপ্রিয় একটি নাম। Zephyrus ফ্যামিলির ল্যাপটপগুলো বিগত কয়েক বছর ধরেই খুবই জনপ্রিয়তা লাভ করেছে । 

আজকে আমরা কথা বলবো ROG Zephyrus G14 (AW Edition) GA401QEC-K2064T এই ল্যাপটপটি কে নিয়ে। ল্যাপটপটি জনপ্রিয় Norwegian DJ ALAN WALKER এর সাথে কোলাব্রেশন করে বানানো হয়েছে যা লিমিটেড এডিশন এবং মাত্র ২০০০ ইউনিট পুরা বিশ্বে পাওয়া যাচ্ছে।  গ্রে কালারের ফিনিশিং দেওয়া এই ল্যাপটপে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উইন্ডোজ ১০ যা আপনি চাইলে উইন্ডোজ ১১ এ আপগ্রেড করতে পারবেন।

এএমডি রাইজেন ৯ ৫৯০০এইচএস প্রসেসরটি এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে যা ৮ কোর এবং ১৬ থ্রেড বিশিষ্ট। বুস্ট মোডে এই প্রসেসর এর ক্লক স্পিড ৪.৬ গিগাহার্টজ পর্যন্ত উঠে থাকে।

১৪ ইঞ্চি WQHD আইপিএস প্যানেল ডিসপ্লে পাচ্ছেন ল্যাপটপে যার রেজ্যলুশন ২৫৬০x১৪৪০। ডিসপ্লেটির ডিসিআই-পি৩ :১০০% এবং এতে রয়েছে এডাপ্টিভ সিংক।

যেহেতু এটি একটি গেমিং ল্যাপটপ অবশ্যই এর রিফ্রেশ রেট অন্যান্য সাধারন ল্যাপটপ থেকে অনেক বেশি। আসুসের এই গেমিং ল্যাপটপটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ, যা যেকোন কম্পিটেটিভ গেমে একজন গেমার কে শার্প এবং এক্যুরেট ফ্রেম দিবে প্রতি সেকেন্ডে।

১৬ জিবি ডিডিআর৪ মেমোরি পাচ্ছেন র‍্যাম হিসেবে, যা আপনি ভবিষ্যতে ২৪ জিবি পর্যন্ত আপগ্রেড করতে পাবেন।

৪ জিবি জিডিডিআর৬ ভির‍্যাম বিশিষ্ট আরটিএক্স ৩০৫০টিআই ব্যবহার হয়েছে ল্যাপটপটির জিপিইউ হিসেবে। এই জিপিইউটি ROG BOOST মোডে ক্লক স্পিড ১৫৮৫ মেগাহার্টজ পর্যন্ত উঠে থাকে। এই জিপিইউ দিয়ে আপনি এই ল্যাপটপে হাই সেটিংসে যেকোন লেটেস্ট গেম ল্যাগ ছাড়াই খেলতে পারবেন।

ল্যাপটপের একটি বিশেষ ফিচার হচ্ছে এতে রয়েছে Anime Matrix ডিসপ্লে। এই ফিচারের মাধ্যমে আপনি আপনার ল্যাপটপের টপ সার্ফেসে যেকোনো কাস্টম এনিমেশন সেট করতে পারবেন।

আই/ও পোর্ট এ থাকছে ১ টি ৩.৫ মি.মি. কম্বো অডিও জ্যাক, একটি এইচডিএমআই ২.0বি, একটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-সি , ২ টি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ এবং একটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ সি যা সাপোর্ট করে ডিসপ্লেপোর্ট / পাওয়ার ডেলিভারি/জি-সিংক.।

এছাড়াও ল্যাপটপে রয়েছে এআই নয়েজ ক্যান্সেলিং টেকনোলজি বিল্ট ইন মাইক্রোফোন এবং ডলবি এট্মস সাপোর্টেড ২.৫ ওয়াটের ২ টি স্মার্ট এমপ টেকনোলজির স্পিকার।

গেমিং ল্যাপটপগুলো সাধারণত একটু ভারী হয়ে থাকে কিন্তু ROG Zephyrus G14 এই ল্যাপটপটির ওজন মাত্র ১.৭০ কেজি। যা সহজেই যেকোন কোথাও আপনি বহন  করতে পারবেন।

যেহেতু এটি একটি AW (Alan Walker) Edition ল্যাপটপ, তাই ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন একটি ROG X AW sleeve, একটি ROG  X AW cap এবং একটি ROG X AW socks

ল্যাপটপটি গেমার ছাড়াও যারা মিউজিক প্রোডাকশন এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে থাকেন তাদের জন্যও এটি খুব পার্ফেক্ট একটি সলিউশন। 

ASUS ROG Zephyrus G14 (AW Edition) GA401QEC-K2064T ল্যাপটপটির বর্তমান মূল্য ১৫৭,০০০ টাকা।

ল্যাপটপটি আপনি পেয়ে যাবেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর যেকোনো শাখায় এবং ডিলার হাউজে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি