মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
25 C
Dhaka

ডিজিটাল ভূমি কর ব্যবস্থা ২০২২-এ আন্তর্জাতিক স্বীকৃতি

টেকভিশন২৪ ডেস্ক: ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থা ডব্লিউএসআইএস (ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি) পুরস্কার প্রতিযোগিতায় “তথ্য-প্রযুক্তির প্রয়োগ: জীবনের সকল ক্ষেত্রে কল্যাণে – ই-সরকার” শীর্ষক ৭ নম্বর শ্রেণিতে নির্বাচিত পাঁচটি ‘চ্যাম্পিয়ন’  উদ্যোগের একটি হিসেবে মনোনীত হয়েছে।

উপর্যুক্ত প্রতিযোগিতায় ১৮টি ক্যাটাগরির প্রতিটিতে ৪ কিংবা ৫টি করে প্রকল্প/উদ্যোগকে ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়েছে। এই ১৮টি ক্যাটাগরির ‘চ্যাম্পিয়ন’ প্রকল্প/উদ্যোগগুলোর মধ্যে থেকে প্রতিটি ক্যাটাগরিতে ১টি সেরা প্রকল্প/উদ্যোগকে আগামী মে মাসের শেষ সপ্তাহে ডব্লিউএসআইএস পুরস্কার ২০২২-এর চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করার কথা রয়েছে।

গত ০৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ০৫ জানুয়ারি ২০২২ তারিখে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ১৬১২২ নম্বরে কল করেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সেবা কার্যক্রম উদ্বোধন করেন।

উল্লেখ্য, বাংলাদেশের মানুষ তাদের জীবিকা, সামাজিক রীতিনীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ভূমির ওপর নির্ভরশীল। কিন্তু দুর্ভাগ্যবশত এখানকার অধিকাংশ মানুষকে ভূমি কর দিতে অনেক কষ্ট করে ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়। এতে তাদের অর্থ ব্যয় হয় এবং সময় নষ্ট হয়। এচাড়া, তারা প্রায়ই হয়রানির শিকার হন বলে অভিযোগ আসে। এসব কারণে অনেকেই সময়মতো ভূমি উন্নয়ন কর দিতে আগ্রহ দেখান না। ফলে সরকারের কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হয়না প্রায়ই।

এই প্রেক্ষাপটে, দেশের জনগণের দুর্ভোগ ও হয়রানি নিরসনে এবং ভূমি কর প্রদানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আমূল পরিবর্তন করতে ভূমি মন্ত্রণালয় ভূমি কর পরিশোধ ব্যবস্থাকে ডিজিটালাইজড করেছে। বিশ্বের যেকোনো প্রান্তের বাংলাদেশের জমির মালিকরা এখন অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। এই ব্যবস্থা নাগরিকদের সময়, অর্থ, এবং ভ্রমণ হ্রাস করেছে। মানুষ ধীরে ধীরে নতুন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে উঠছে যা স্বচ্ছতা বৃদ্ধি করেছে এবং তাদের নানাবিধ অসুবিধা কমিয়েছে। অধিকন্তু, স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত ভূমি উন্নয়ন কর বৃদ্ধিতে এ খাত থেকে সরকারী রাজস্ব আদায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, ভূমি উন্নয়ন কর প্রদানের পর তাৎক্ষণিক ডিজিটাল দাখিলা দেওয়ার ব্যবস্থাটিও বর্তমানে প্রক্রিয়াধীন। ইতোমধ্যে ৯৪ শতাংশ হোল্ডিং এন্ট্রি সম্পন্ন হয়ে গিয়েছে। খুব দ্রুত দেশের শতভাগ ভূমি মালিক অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থার আওতায় চলে আসবে বলে আশা করা যাচ্ছে।

প্রসঙ্গত, তথ্য সমাজ শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণ করতে বিশ্বব্যাপী উত্তম চর্চা বিনিময়ের লক্ষ্যে ডব্লিউএসআইএস প্রতিযোগিতার উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল। ডব্লিউএসআইএসের বিভিন্ন অংশীজনের অনুরোধে টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে কাজ করা হয় এমন প্রকল্প ও উদ্যোগগুলো মূল্যায়ন করার জন্য ডব্লিউএসআইএস প্রতিযোগিতাটি চালু করা হয়েছে। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায়, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) সহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার আয়োজনে এই ‘ডব্লিউএসআইএস’ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।

https://www.itu.int/net4/wsis/stocktaking/Prizes/2022/Champions?jts=J0F7JH&idx=12&page=7#start

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি