বুধবার, আগস্ট ২৬, ২০২৬
28 C
Dhaka

বিকাশে কর্মীদের বেতন-ভাতা দেবে বেঙ্গল ইন্স্যুরেন্স

টেকভিশন২৪ ডেস্ক: কর্মীদের বেতন, কমিশন ও অন্যান্য ভাতা বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সম্প্রতি বিকাশের সাথে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ; হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই চুক্তির ফলে এই মুহূর্তে প্রতিষ্ঠানটির ৫০০ কর্মী বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা ও কমিশনের একটি অংশ গ্রহণ করবেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির ১৫০০ কর্মীকে এই ডিজিটাল পে-রোল সেবার আওতায় নিয়ে আসা হবে।

বিকাশে বেতন দেয়ার সেবা গ্রহণ করায় একদিকে কর্মীরা যেমন সহজে বেতন-ভাতা পাচ্ছেন, অন্যদিকে ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় সামগ্রিক বেতন ব্যবস্থাপনা আরো সহজ ও সাশ্রয়ী হয়েছে। ফলে দেশের ৮ শতাধিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

শুধু বিকাশে বেতন পাওয়াই নয়, কর্মীরা এখন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের জরুরী সেবার বিল ও শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ করা, কেনাকাটার পেমেন্ট করা, বাস-ট্রেন-লঞ্চ-বিমানের টিকেট কেনাসহ নানান ধরনের সেবা নিতে পারছেন। প্রয়োজনে দেশজুড়ে বিস্তৃত প্রায় তিন লাখ এজেন্ট পয়েন্ট এবং ১৩টি ব্যাংকের ১৫০০’র বেশি এটিএম বুথ থেকে ক্যাশ আউটও করতে পারছেন। পাশাপাশি, ঋণ প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে কর্মীরা তাৎক্ষণিক তাদের বিকাশ অ্যাকাউন্টে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সিটি ব্যাংকের জামানতবিহীন ডিজিটাল ন্যানো লোন পেতে পারেন।

এছাড়া আইডিএলসি ফিন্যান্স এর মাসিক ৫০০, ১,০০০, ২,০০০ এবং ৩,০০০ টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদী মাসিক সঞ্চয় সেবাও গ্রহণ করতে পারবেন কর্মীরা।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি