বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
21 C
Dhaka

পোকো সি৩১ : এন্ট্রি লেভেলের সেরা স্মার্টফোন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : ঈদকে সামনে রেখে শক্তিশালী এবং সুরক্ষিত পোকো সি৩১ স্মার্টফোন উন্মোচন করেছে। ফোনটি ইতোমধ্যেই এন্ট্রি-লেভেল সেগমেন্টের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়। পর্যাপ্ত হার্ডওয়্যার সংবলিত ফোনটিতে রয়েছে দৈনন্দিন ব্যবহারে প্রয়োজনীয় সবরকম ফিচার ও সুবিধা।

পারফরম্যান্স
৪জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম সমৃদ্ধ নির্ভরযোগ্য মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা সজ্জিত পোকো সি৩১ স্মার্টফোনটি। এটি ২.৩ গিগাহার্টজ পর্যন্ত নির্বিঘ্ন পারফরম্যান্স দিতে সক্ষম যাতে ব্যবহারকারীরা অনায়াসে মাল্টিটাস্ক করতে পারে। ১২ ন্যানোমিটারের পাওয়ার হাউস প্রসেসর হাইপার ইঞ্জিন গেম টেকনোলজি সমৃদ্ধ, যাতে দ্রুত এবং মসৃণ গেমিং অভিজ্ঞতা পাওয়া যায়। নিরাপত্তার জন্য ফোনটির পিছনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হাই-ডেফিনিশন ডিসপ্লে
পোকা সি৩১-তে থাকছে বিশাল ৬.৫৩” এইচডি+ ডিসপ্লে যার আকৃতির অনুপাত ২০:৯। দীর্ঘ সময়ের ব্যবহারের জন্য রয়েছে টিউভি রাইনল্যান্ড সার্টিফাইড রিডিং মোড ২.০ ডিসপ্লে, যা ক্ষতিকারক নীল আলো থেকে চোখকে রক্ষা করে। এর পেছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক সিস্টেম যার মাধ্যমে ব্যাবহারকারিরা চোখের পলকে ডিভাইসটিকে লক-আনলক করতে পারবে।

চিত্তাকর্ষক ট্রিপল ক্যামেরা
আপনার প্রিয় মুহূর্তগুলিকে ধরে রাখতে স্মার্টফোনটিতে রয়েছে ১৩এমপি -এর ট্রিপল ক্যামেরা সেটআপ। ডিভাইস টিতে থাকা ১৩ এমপি প্রাইমারি ও ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, ২ এমপি ডেপথ ক্যামেরা এবং ২ এমপি ম্যাক্রো ক্যামেরা দিতে পারবে ব্যবহারকারীদের উজ্জ্বল রাতের ছবি সহ দিনের বেলার আকর্ষণীয় ছবি তোলার অভিজ্ঞতা।

শক্তিশালী ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি
পোকা সি৩১ ফোনটিতে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। দীর্ঘআয়ু-যুক্ত এই ব্যাটারি ২ বছর পরেও নতুনের মতো ব্যাকআপ দিতে পারবে, এতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় এই ডিভাইসটি ব্যাবহার করতে পারবে। পি২আই ন্যানো আবরণ থাকায় ডিভিসিটি স্প্ল্যাশ-প্রুফ।

নান্দনিকতা
ফোনটি রয়্যাল ব্লু ও শ্যাডো গ্রে- এই দু’টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। জমকালো এই দুই রঙের সংমিশ্রিত ডিজাইন এক কথায় নজড়কারা, ফোনটির এন্টি-স্লিপ গ্রীপ ডিজাইন ফোনটিকে করেছে নান্দনিক। অসাধারণ টেক্সারসমৃদ্ধ ব্যাক প্যানেল ব্যবহারকারীকে মসৃণ অভিজ্ঞতা দিতে সক্ষম।

দাম
পোকো সি৩১ স্মার্টফোনটির ৩জিবি+৩২জিবি ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা এবং ৪জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। ফোনটি দেশের অর্থােরাইজড ষ্টোরে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

সর্বশেষ

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি