শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
33 C
Dhaka

ডকটাইম আয়োজিত ডায়াবেটিস হেলথ ক্যাম্প

spot_img

টেকভিশন২৪ ডেস্কনাতিশীতোষ্ণ সকালে যখন অনেকেই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন শহরের রাস্তায় স্বাস্থ্য সচেতন মানুষেরা শরীর চর্চায় ব্যস্ত। স্বাস্থ্য সচেতন এই মানুষদের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরীতে ডকটাইম আয়োজন করেছে হেলথ ক্যাম্প।

ডায়াবেটিস একধরনের মেটাবলিক ডিজঅর্ডার। ডায়াবেটিসে আক্রান্ত হলে অন্যান্য অনেক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। সম্প্রতি রাজধানীর আগারগাঁও এ ডকটাইমের উদ্যোগে আয়োজিত হয়েছে “ডায়াবেটিস হেলথ ক্যাম্প”। সেবামূলক এই ক্যাম্পে ডকটাইমের দক্ষ টেকনিশিয়ান ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে সকলকে নিরলসভাবে সেবা দিয়ে গেছেন।

ডকটাইম হেলথ ক্যাম্পে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখা গেছে। সকালে প্রাতঃভ্রমণে আসা মানুষ আনন্দের সাথে এই ক্যাম্প থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। এই হেলথ ক্যাম্প থেকে মানুষদের মাঝে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, শরীরের তাপমাত্রা, অক্সিজেন লেভেল, রক্ত নমুনা সংগ্রহ, ওজন ও উচ্চতা বিনামূল্যে পরীক্ষা করা হয়েছে। এই সকল পরীক্ষার তথ্য-উপাত্ত দিয়ে “ডকটাইম হেলথ কার্ড” প্রদাণ করা হয়। ডকটাইমের সুযোগ সুবিধা সম্পর্কে অবগত হয়ে অসংখ্য মানুষ তাঁদের স্মার্টফোনে ডকটাইম অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করেন।

এই হেলথ ক্যাম্পে মানুষদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। স্থানীয় ও উপস্থিত জনসাধারণ ডকটাইমের এই জনকল্যাণকর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই এই হেলথ ক্যাম্প নিয়মিত এবং ধারাবাহিকভাবে পরিচালনা করার অনুরোধ করেছেন।

ডকটাইম লিমিটেড, দেশের অন্যতম ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কোম্পানি। দিন-রাত ২৪ ঘন্টা ডাক্তার ভিডিও কনসালটেশনের পাশাপাশি আধুনিক স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌছে দিতে ডকটাইম প্রতিশ্রুতিবদ্ধ।

ডকটাইম অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউ ৯৯ টাকায় মেডিসিন ডাক্তার, শিশু রোগ বিশেষজ্ঞ ও স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞের সাথে কনসালটেশন করতে পারবেন।

আরো জানতে ভিজিট করুন – www.doctime.com.bd

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি