শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

নিউইয়র্কে ৬ মে অনুষ্ঠিত হবে গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট : আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : আজ থেকে ৫০ বছর আগে যে দেশটির সহায়তার জন্য নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিলো বাংলাদেশ কনসার্ট। আবারও সেই একইস্থানে আগামী ৬ মে ২০২২ স্বল্পন্নোত ও দরিদ্র দেশের শিশুদের সাইবার নিরাপত্তা সহায়তায় ‘গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট’ করতে যাচ্ছে আইসিটি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এই কনসার্টে যোগ দিচ্ছে বিশ্ববিখ্যাত ব্যান্ড স্কর্পিয়ন্স ও বাংলাদেশের চিরকুট। আগামী ৪ এপ্রিল থেকে অনলাইনে টিকেট মাস্টার ডটকমে মিলবে কনসার্টের টিকেট।

আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচলক বিকর্ণ কুমার ঘোষেরসহ
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সরদার মোঃ আসাদুজ্জামান, সিটিব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ মারুফ ও আইসিটি বিভাগের রুটিন দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত সচিব সচিব খায়রুল আমিন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আমরা কৃতজ্ঞ জাতি। বিশ্বের কাছে বিজয়ী জাতি। সম্ভাবনাময়ী যোদ্ধা জাতি। এই প্রসঙ্গগুলোই আমরা এবার আমরা সঙ্গীতের ভাষায় আমাদের বিজয় বার্তা তুলে ধরবো। কেননা, শব্দ ব্যর্থ হলেও সঙ্গীত সফল হয়।

আইসিটি প্রতিমন্ত্রী আরো বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ বাংলাদেশ এখন পরিপূর্ণ ঝুড়িতে পরিণত হয়েছে। ৫০ বছর আগে, রবিশঙ্কর-হ্যারিসন ও ইউনিসেফ আমাদের জন্য যে ত্যাগ করেছে; তাদের সেই অবদানকে স্বীকার করে সারা বিশ্বের এই সময়ের যে সঙ্কট ও সমস্যা সেগুলোকে মোকাবেলা করে আমরা বাংলাদেশ থেকে দেখাতে চাই।

পলক আরো জানান, গত পাঁচ বছরে দেশের আইসিটি খাতে বিনিয়োগ এসেছে ৫০০ মিলিয়ন ডলার। দেশে ২৫০০ স্টার্টআপ কাজ করছে। বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রফতানি করছে।

অনুষ্ঠানে আয়োজন সম্পর্কে উপস্থাপনা তুলে ধরেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রতীক চৌধুরী। অনুষ্ঠান শেষে আয়োজন সম্পন্ন করতে সহ আয়োজক ইউএনডিপি, ওয়ালটন, সিটিব্যাংক, ইউনাইটেড গ্রুপ, বিকাশ, দারাজ, এডিএন টেলিকম, আবুল খায়ের গ্রুপ এবং সাইবারটিনস এর সঙ্গে হাইটকপার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি